হিন্দুস নিউজ

কয়েকদিন আগে ঘরে নতুন সন্তান, মিষ্টি বিতরণের কয়েক ঘণ্টা পরই নিভে গেল প্রাণ

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী যুবকের মৃত্যু

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
ছ‌বি সংগৃ‌হীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উৎপল নাথ (৩০) নামে এক প্রবাসী সনাতনী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কয়েকদিন আগে পরিবারে নতুন সন্তানের আগমনে যে ঘরে ছিল আনন্দের আবহ, শনিবার সেই আনন্দ ভাগ করে নিতে মিষ্টি বিতরণের কয়েক ঘণ্টা পরই আকস্মিক দুর্ঘটনায় থেমে যায় তাঁর জীবন।

নিহত উৎপল নাথ রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ এলাকার সুধন নাথের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে উৎপল নাথের ঘর আলো করে আসে নতুন সন্তান। নতুন অতিথিকে ঘিরে পরিবার ও স্বজনদের মাঝে ছিল আনন্দ-উচ্ছ্বাস। সেই আনন্দে শনিবার (২৬ সেপ্টেম্বর) তিনি স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করেন।

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

কিন্তু কে জানত, সেই আনন্দের কয়েক ঘণ্টা পরই অপেক্ষা করছে এমন হৃদয়বিদারক সংবাদ!

শনিবার রাত আনুমানিক ৮টার দিকে হোছনাবাদ ঈশান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বাড়ির বাইরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন উৎপল নাথ। স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। পরে তাঁর মৃত্যু হয়।

একদিকে ঘরে নবজাতক সন্তান, অন্যদিকে পরিবারের প্রিয় মানুষটির আকস্মিক মৃত্যু—এমন বেদনাবিধুর ঘটনায় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। যে পরিবারে কয়েক ঘণ্টা আগেও ছিল নতুন প্রাণের আগমনের আনন্দ, সেখানেই নেমে আসে শোকের ছায়া।

উৎপল নাথের অকাল মৃত্যুতে হোছনাবাদ এলাকায়ও শোকের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় সনাতন সম্প্রদায়ের মানুষসহ এলাকাবাসী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নবজাতক সন্তানকে রেখে উৎপল নাথের এই অকালপ্রয়াণে পরিবার ও স্বজনদের মাঝে তৈরি হয়েছে গভীর শূন্যতা। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এলাকাবাসী।

বিষয় : সনাতনী দুর্ঘটনা মৃত্যু

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উৎপল নাথ (৩০) নামে এক প্রবাসী সনাতনী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কয়েকদিন আগে পরিবারে নতুন সন্তানের আগমনে যে ঘরে ছিল আনন্দের আবহ, শনিবার সেই আনন্দ ভাগ করে নিতে মিষ্টি বিতরণের কয়েক ঘণ্টা পরই আকস্মিক দুর্ঘটনায় থেমে যায় তাঁর জীবন।

নিহত উৎপল নাথ রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ এলাকার সুধন নাথের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে উৎপল নাথের ঘর আলো করে আসে নতুন সন্তান। নতুন অতিথিকে ঘিরে পরিবার ও স্বজনদের মাঝে ছিল আনন্দ-উচ্ছ্বাস। সেই আনন্দে শনিবার (২৬ সেপ্টেম্বর) তিনি স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করেন।

কিন্তু কে জানত, সেই আনন্দের কয়েক ঘণ্টা পরই অপেক্ষা করছে এমন হৃদয়বিদারক সংবাদ!

শনিবার রাত আনুমানিক ৮টার দিকে হোছনাবাদ ঈশান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বাড়ির বাইরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন উৎপল নাথ। স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। পরে তাঁর মৃত্যু হয়।

একদিকে ঘরে নবজাতক সন্তান, অন্যদিকে পরিবারের প্রিয় মানুষটির আকস্মিক মৃত্যু—এমন বেদনাবিধুর ঘটনায় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। যে পরিবারে কয়েক ঘণ্টা আগেও ছিল নতুন প্রাণের আগমনের আনন্দ, সেখানেই নেমে আসে শোকের ছায়া।

উৎপল নাথের অকাল মৃত্যুতে হোছনাবাদ এলাকায়ও শোকের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় সনাতন সম্প্রদায়ের মানুষসহ এলাকাবাসী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নবজাতক সন্তানকে রেখে উৎপল নাথের এই অকালপ্রয়াণে পরিবার ও স্বজনদের মাঝে তৈরি হয়েছে গভীর শূন্যতা। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এলাকাবাসী।

হিন্দুস নিউজ

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x