হিন্দুস নিউজ

বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা পরিদর্শনে ভারতীয় সহকারী হাই-কমিশনার

| প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা পরিদর্শনে ভারতীয় সহকারী হাই-কমিশনার
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

চট্টগ্রামের বাঁশখালীতে অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাই-কমিশনার এম কে সিং। গত ২৩ জানুয়ারি থেকে শুরু হওয়া ১১ দিনব্যাপী এই উৎসবের সার্বিক কার্যক্রম ও ধর্মীয় গুরুত্ব পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে ভারতীয় সহকারী হাই-কমিশনারকে মেলার ঐতিহ্যের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার অন্যতম দিকনির্দেশক এবং ঋষি অদ্বৈতানন্দ পরিষদ কেন্দ্রীয় সভাপতি দেবাশীষ পালিত। এসময় ঋষিধাম প্রাঙ্গণে এক আলোচনা সভা ও অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

উল্লেখ্য, ভারতের পূর্ণকুম্ভের অনুসরণে শ্রীমৎ স্বামী জগদানন্দ পুরী মহারাজের নির্দেশে ১৯৫৭ সালে বাংলাদেশে এই মেলার প্রবর্তন করেন শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ। সেই থেকে প্রতি ৩ বছর অন্তর বাঁশখালীর ঋষিধামে এই মহাতীর্থের আয়োজন হয়ে আসছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুম্ভমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব চন্দ্র শেখর মল্লিক, ঋষি অদ্বৈতানন্দ পরিষদের বিভিন্ন স্তরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এবারের ২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা গত ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে শুরু হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আগামী ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১১ দিনব্যাপী এই আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

ভারতের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক ও ধর্মীয় সেতুবন্ধনে এই কুম্ভমেলা অনন্য ভূমিকা রাখছে বলে পরিদর্শনকালে সংশ্লিষ্টরা অভিমত ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা পরিদর্শনে ভারতীয় সহকারী হাই-কমিশনার

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x