হিন্দুস নিউজ

সাতক্ষীরায় বেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরায় বেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মৃত্যুঞ্জয় বাছাড় পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের কালিকাপুর গ্রামের চিত্তরঞ্জন বাছাড়ের ছেলে। তিনি পেশায় একজন মৌসুমি ফল ক্রয়-বিক্রয়কারী ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে মৃত্যুঞ্জয় বাছাড় তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে বুড়িগোয়ালিনী এলাকার একটি বাগানে বেল পাড়তে যান। সেখানে দুপুরের দিকে বেল পাড়ার জন্য তিনি একটি গাছে ওঠেন। একপর্যায়ে অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

এ সময় ঘটনাস্থলের পাশেই কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। গাছ থেকে পড়ে যাওয়ার শব্দ শুনে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে অচেতন অবস্থায় মৃত্যুঞ্জয় বাছাড়কে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।

তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ও স্থানীয়দের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। দুর্ঘটনায় যুবকের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় বেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x