এই অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়ে আজগতকাল ১ ফেব্রুয়ারি, রবিবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন কিশোরগঞ্জ-০৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।
তিনি আহত ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
পরিদর্শনকালে ফজলুর রহমান বলেন, নিরীহ মানুষের ওপর এ ধরনের আচরণ মানবাধিকারের পরিপন্থী।
তাঁর বক্তব্যে তিনি অভিযোগ করেন, কোনো স্পষ্ট কারণ ছাড়াই রাতের বেলায় তল্লাশি ও মারধর গ্রহণযোগ্য নয় এবং একটি স্বাধীন রাষ্ট্রে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও ভিত্তিহীন ঘটনা আর না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল ও সংযত থাকার আহ্বান জানান তিনি।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফজলুর রহমান সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করেন। পাশাপাশি অহেতুক হয়রানি বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।
মতামত