শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

লালমনিরহাট-৩ আসনে সিপিবি প্রার্থীর ব্যানার অপসারণের অভিযোগ

লালমনিরহাট-৩ (সদর) আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মধুসূদন রায়ের নির্বাচনী ব্যানার অপসারণ ও নষ্ট করার অভিযোগ উঠেছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা প্রায় ৭টার দিকে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের দমদমের বাজার এলাকায় বাঁশের খুঁটিতে টাঙানো কাস্তে প্রতীকের ৪–৫টি ব্যানার খুলে মাটিতে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে সেগুলো ছিঁড়ে ফেলে অন্যত্র ফেলে রাখা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সিপিবি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

জানা যায়, নির্বাচন কমিশনের বিধি মেনে গত ২২ জানুয়ারি ২০২৬ থেকে প্রার্থীর সমর্থকেরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় কাস্তে প্রতীকের ব্যানার টানাচ্ছিলেন।

এলাকাবাসীর একটি অংশের দাবি, প্রার্থী মধুসূদন রায়ের পক্ষে কিছু হিন্দু ভোটারের সমর্থন বাড়ায় প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। একই সঙ্গে অভিযোগ রয়েছে, এলাকায় কাস্তে ও দাঁড়িপাল্লা প্রতীকের পোস্টার বা ব্যানার লাগানো হলে সেগুলো রাতের বেলায় খুলে ফেলা হচ্ছে।

তবে এ বিষয়ে এখনো প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

লালমনিরহাট-৩ আসনে সিপিবি প্রার্থীর ব্যানার অপসারণের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x