শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

গৌরনদীর এক কেন্দ্রে সাড়ে ১২টা পর্যন্ত হিন্দু অধ্যুষিত কেন্দ্রে ভোট পড়েছে ৪০ শতাংশের বেশি

| প্রিন্ট সংস্করণ

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকাটি হিন্দু অধ্যুষিত। এই এলাকার ৭০ ভাগ মানুষই হিন্দু ধর্মাবলম্বী। সেখানকার অধিকাংশ কেন্দ্রে বেলা ১২টার মধ্যে ভোটগ্রহণ হয়েছে ৪০–৪৫ ভাগ।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) সংসদীয় আসনের আওতাভুক্ত ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে মাহিলাড়া গ্রামে মাহিলাড়া অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয় নারীদের জন্য নির্ধারিত ভোটকেন্দ্র। লাগোয়া মাহিলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি পুরুষদের। বেলা সাড়ে ১১টায় কেন্দ্র দুটিতে গিয়ে দেখা যায়, তখনো ভোটারদের দীর্ঘ লাইন।

নারী কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বিভাস দাস জানান, আগের ৪ ঘণ্টায় ৪২ দশমিক ৭ ভাগ ভোটগ্রহণ করা হয়েছে। একই সময়ে পাশের পুরুষ কেন্দ্রে ভোটগ্রহণ করা হয় ৩৮ ভাগ। এ তথ্য দিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ। ভোট গ্রহণের হার এভাবে অব্যাহত থাকলে দিন শেষে প্রায় ৮০ ভাগ ভোট গ্রহণ হতে পারে বলে জানিয়েছেন দুই প্রিসাইডিং কর্মকর্তা।

নারী ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছেন। কেন্দ্রটিতে ভোট দিতে আসা ৭০ বছর বয়সী মায়া সাজাল জানান, তাঁর বয়সে এ রকম সুষ্ঠু নির্বাচন তিনি কখনো দেখেননি। বেশ স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন।

মাহিলাড়ার বাগার এলাকায় মায়া রানী (৭০) বলেন, তিনি অসুস্থ তাই ‘স্যারেরা’ বুথে নিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করেছেন। এই কেন্দ্রে ভোট দিতে আসার নতুন ভোটার ডোনা দাওয়ান জানান, এবারই তিনি প্রথম ভোট দিয়েছেন। তাঁর ভেতরে আতঙ্ক ছিল। এর আগে, তিনি শুনেছেন একজনের ভোট অন্যজন দিয়ে দিয়েছেন। কিন্তু এবার ভোটকেন্দ্রে গিয়ে দেখেছেন ভিন্ন চিত্র। ডোনা জানান, তিনি নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দিত।

মাহিলারা অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২২০ জন। ভোটগ্রহণ হয়েছে ৯৯৫টি। সাড়ে ১১টায় ভোটগ্রহণ হয় ৪৩ ভাগ। মাহিলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার প্রসেনজিৎ দেবনাথ বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজর ২২৩টি। বেলা ১২ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে ৮৪৯টি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীর এক কেন্দ্রে সাড়ে ১২টা পর্যন্ত হিন্দু অধ্যুষিত কেন্দ্রে ভোট পড়েছে ৪০ শতাংশের বেশি

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x