শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ১,৯২৯ মামলা জরিমানা ৭৫ লাখ টাকার বেশি

| প্রিন্ট সংস্করণ

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ১,৯২৯ মামলা জরিমানা ৭৫ লাখ টাকার বেশি
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

রাজধানী ঢাকায় ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের চলমান অভিযানে একদিনেই বিপুলসংখ্যক মামলা করা হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে একদিনে মোট ১ হাজার ৯২৯টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

শনিবার (২৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় পরিচালিত এ অভিযানে আইন অমান্যকারী যানবাহন ও চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের অংশ হিসেবে ৭৫ লাখ ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি আইনভঙ্গের দায়ে ১২৪টি যানবাহন ডাম্পিং এবং ৬২টি যানবাহন রেকার করা হয়।

রোববার (২৮ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, রাজধানীতে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমানোর লক্ষ্যে ডিএমপির ট্রাফিক বিভাগ নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। জনস্বার্থে ও নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ডিএমপি সূত্র জানায়, হেলমেট না পরা, লাইসেন্স ও কাগজপত্র না থাকা, অবৈধ পার্কিং, লেন ভঙ্গসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে এসব মামলা করা হয়েছে।

নগরবাসীকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলা হয় , আইন মেনে চললে একদিকে যেমন দুর্ঘটনা কমবে, তেমনি রাজধানীর যান চলাচলেও শৃঙ্খলা ফিরে আসবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ১,৯২৯ মামলা জরিমানা ৭৫ লাখ টাকার বেশি

প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x