শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা

| প্রিন্ট সংস্করণ

দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

অপ্রয়োজনীয় বিদেশি ঋণ নির্ভরতা কমিয়ে দেশীয় অর্থায়নের মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর মতে, নিজস্ব সম্পদ ও সক্ষমতাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশকে আরও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করা সম্ভব।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া সংশোধিত বাজেট পর্যালোচনা উপলক্ষে বুধবার (২৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে তিনি এসব কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সাংবাদিক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, অতীতে শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রসারণে বেশি গুরুত্ব দেওয়া হলেও শিক্ষার গুণগত মান মারাত্মকভাবে অবনতি হয়েছে। বিশেষ করে আগের কর্তৃত্ববাদী শাসনামলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। এই প্রেক্ষাপটে শিক্ষার মান উন্নয়নকে বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গ্রামীণ উন্নয়ন ও কৃষিখাত নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, চলতি বছর কৃষকেরা রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদন করেছেন, যা দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রেখেছে। কৃষকদের জীবনমান উন্নয়নে বাজেটে আরও বেশি সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

যুবসমাজকে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ একটি ‘যুবসম্পদের খনি’। বাজেট প্রণয়ন ও অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে তরুণদের চাহিদা, কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নকে প্রতিফলিত করতে হবে বলে তিনি মনে করেন।

নারী ক্ষমতায়নের ক্ষেত্রেও বাজেট বরাদ্দ বাড়ানোর ওপর জোর দেন প্রধান উপদেষ্টা। তাঁর মতে, নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে তা সরাসরি জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করবে।

এ ছাড়া শিল্পখাতে স্থানীয় উৎপাদন বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, শিল্পপণ্য উৎপাদনে দেশীয় সক্ষমতা বৃদ্ধি পেলে আমদানি নির্ভরতা কমবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি স্বাস্থ্য খাতে বাজেট সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x