শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ফেনীর দাগনভূঞায় সমীর দাসকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

| প্রিন্ট সংস্করণ

ফেনীর দাগনভূঞায় সমীর দাসকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ফেনীর দাগনভূঞা উপজেলায় অটোরিকশাচালক সমীর দাস (২৯) হত্যার দুই মাস পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুর জেলার ভান্ডারিয়া উপজেলার শ্রীপুর শিকদার বাড়ির আলতাফ হোসেনের ছেলে মেহেদী হাসান সুমন (২৩), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বড়ই খালী এলাকার শিকদার বাড়ির লাভলু সরদারের ছেলে আব্দুল্লাহ আহাদ (২৬) ও নোয়াখালী জেলার হাতিয়া পৌরসভার চরকৈলাশ এলাকার হুজুর আলী সওদাগর বাড়ির জামাল হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩০)।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার (৯ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে আব্দুল্লাহ আহাদ ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত দাগনভূঞাকে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

এ মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কমল মালাকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে নিহত সমীর দাসের অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

এর আগে,গত ১০ জানুয়ারি দিবাগত রাতে অটোরিকশা চালক সমীর দাসকে দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ করিমপুর বজু মুহুরী বাড়ি সংলগ্ন জমিতে কুপিয়ে হত্যার পর তার রিকশাটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্বজনরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরদিন ১১ জানুয়ারি এ ঘটনায় নিহতের বাবা কার্তিক দাস বাদী হয়ে দাগনভূঞা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফেনীর দাগনভূঞায় সমীর দাসকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x