শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

সুনামগঞ্জে বিয়ের ১১ দিনের মাথায় উধাও নববধূ

বিয়ের মাত্র ১১ দিনের মাথায় সুনামগঞ্জ পৌর শহরের জামাই পাড়া থেকে জয়া দাস (২০) নামে এক নববধূ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিয়ের পর নবদম্পতি সুনামগঞ্জ শহরের ৫ নম্বর ওয়ার্ডের জামাইপাড়া এলাকায় স্বামীর কাকার বাড়িতে বেড়াতে আসেন। কয়েকদিন আগে জয়া দাস তার আপন ভাইয়ের সঙ্গে দেখা করার কথা বলে ঘর থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি।

নিখোঁজ জয়া দাস জামালগঞ্জ উপজেলার কলোতা গ্রামের নিপেশ দাসের মেয়ে। তার স্বামী চয়ন তালুকদার (২৬) একই উপজেলার পুটিয়া গ্রামের হেমেন্দ্র তালুকদারের ছেলে।

অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় বিষয়টি সুনামগঞ্জ সদর মডেল থানায় জানানো হয় এবং একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

জয়া দাসের সন্ধান পেলে স্বামী চয়ন তালুকদারের মোবাইল নম্বর (০১৬০৯৯২১৪৩৫)-এ যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্ম্মদ রতন শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নববধূর স্বামী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে দেখছে এবং নিখোঁজ নববধূকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে বিয়ের ১১ দিনের মাথায় উধাও নববধূ

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x