ব্লগার অভিজিৎ হত্যা মামলার আসামি হিসেবে পরিচিত ফারাবি। তার এসব কর্মকাণ্ডকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হলেও এ বিষয়ে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় উঠছে নানা প্রশ্ন।
সামাজিক মাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন
আইন কি সবার জন্য সমান? নাকি বিশেষ কারণে বারবার ছাড় পাচ্ছেন তিনি?
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উসকানিমূলক বক্তব্য সময়মতো নিয়ন্ত্রণ করা না হলে তা সাম্প্রদায়িক উত্তেজনায় রূপ নিতে পারে, যা দেশের সার্বিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। তারা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়েছেন।
এদিকে সাধারণ মানুষের মত, ধর্ম নিয়ে কটূক্তি ও উসকানি কখনোই মত প্রকাশের স্বাধীনতার মধ্যে পড়ে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।
একই ব্যক্তি বারবার একই ধরনের অভিযোগে অভিযুক্ত হওয়া সত্ত্বেও কেন তার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এ প্রশ্নের স্পষ্ট জবাব এখন প্রশাসনের কাছ থেকেই প্রত্যাশা করছে দেশবাসী।
মতামত