হিন্দুস নিউজ

১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়া লংলা কলেজের শিক্ষার্থী অয়ন দেব

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা-এর লংলা আধুনিক ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অয়ন দেব (১৮) গত ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে। তিনি পৃথিমপাশা গ্রামের বাসিন্দা অঞ্জন দেবের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ৯ মার্চ সকালে অয়ন দেব প্রতিদিনের মতো বাড়ি থেকে চাচার ব্যবসা প্রতিষ্ঠান রবিরবাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। তবে ওইদিন তিনি ব্যবসা প্রতিষ্ঠানে না পৌঁছে রাত পর্যন্ত বাড়িতেও ফিরে আসেননি। পরে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় অয়নের চাচা পরিমল দেব কুলাউড়া থানা-য় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৪৭৪) দায়ের করেন।

পরিমল দেব জানান, “অয়ন কোনো কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ রয়েছে। আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাইনি। ১৭ দিন ধরে নিখোঁজ থাকায় তার পরিবার ভেঙে পড়েছে।”

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অয়নের সঙ্গে কোনো মোবাইল ফোন নেই। নিখোঁজের দিন তিনি নিজের মোবাইল ফোন বাড়িতেই রেখে যান।

লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আতাউর রহমান বলেন, “অয়ন আমাদের কলেজের নিয়মিত শিক্ষার্থী। নিখোঁজের বিষয়টি আমরা পরিবারের কাছ থেকে জেনেছি। তাকে দ্রুত খুঁজে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”

এ বিষয়ে কুলাউড়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, “নিখোঁজের ঘটনায় তদন্ত চলছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় কললিস্ট ও লোকেশন ট্র্যাকিং করে তাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।”

এদিকে, অয়নের কোনো সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে: ০১৭৭২-৩৬৮৮৯৮।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

১৭ দিন ধরে নিখোঁজ কুলাউড়া লংলা কলেজের শিক্ষার্থী অয়ন দেব

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x