হিন্দুস নিউজ

রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরির পর নিরাপত্তা জোরদার, সিসি ক্যামেরা বিতরণ

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় অবস্থিত শ্রী শ্রী মা মগদেশ্বরী মন্দির ও শিব মন্দিরে চুরির ঘটনার পর নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা ও বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

শনিবার মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর পক্ষ থেকে এসব সরঞ্জাম মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার আহ্বায়ক এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা শাখার সদস্য সচিব অরূপ চৌধুরী।

এর আগে, গত শুক্রবার রাতে মন্দিরের দানবাক্স ভেঙে নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে বিএনপি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

তারই ধারাবাহিকতায় দ্রুত সময়ের মধ্যে সিসি ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করা হয়, যা মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন, তদন্ত কর্মকর্তা মো. নুরুল আবছার, এসআই নুরুল মোস্তফা, পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব লিটন দে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারাধন দাশ, যুগ্ম আহ্বায়ক সুমন দাশ, ওম প্রকাশ দে, রনি দাশ, সাজু দাশ, বাবলু দে, শিক্ষক চন্দন দত্ত, জয় চক্রবর্তীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরির পর নিরাপত্তা জোরদার, সিসি ক্যামেরা বিতরণ

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x