শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

স্ব ইচ্ছায় ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করে বিয়ে, পরিবারের জিম্মায় গিয়ে বরকে আইনি নোটিশ

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহল্লা কড়লডেঙ্গা ইউনিয়নে এক তরুণীর ধর্মান্তর ও বিয়ে ঘিরে নানা বিতর্ক, অভিযোগ ও পাল্টা অভিযোগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বর অনন্ত চৌধুরীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতির অভিযোগও উঠেছে।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, কানিজ ফারজানা নামের ওই তরুণী গত বছরের ২৪ আগস্ট নিজ ইচ্ছায় সনাতন ধর্ম গ্রহণ করেন এবং পরে মন্দিরে গিয়ে অনন্ত চৌধুরীকে বিয়ে করেন। বিয়ের বিষয়টি পরিবারের সদস্যরা আগেই জানতেন বলে দাবি করা হয়েছে। বিয়ের পরও তিনি বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। 

তবে গত ১৪ মার্চ ২০২৬ তারিখে ঘটনাটি নতুন মোড় নেয়। ওইদিন ফারজানা ও তাঁর স্বামী বাড়ি থেকে বেরিয়ে যান। তিন দিন পর তাঁর বড় বোন তাঁদের খুঁজে বের করে ফারজানাকে নিজের বাসায় নিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে। পরবর্তীতে সেখানেই ফারজানা একটি পুত্রসন্তানের জন্ম দেন।

বর্তমানে ফারজানা পরিবারের জিম্মায় রয়েছেন বলে জানা গেছে। স্বামীর পক্ষের অভিযোগ, পরিবার তাঁর ওপর চাপ সৃষ্টি করছে। তাঁদের দাবি, ফারজানার বাবার পক্ষ থেকে অনন্ত চৌধুরীকে মুসলিম ধর্ম গ্রহণ না করলে মেয়েকে ত্যাজ্য করার হুমকি দেওয়া হয়েছে। 

এদিকে, সম্প্রতি একটি হলফনামা সামনে আসে, যেখানে দাবি করা হয় ফারজানাকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছিল। তবে স্বামীর পক্ষ এটিকে ‘পরিকল্পিত অপপ্রচার’ বলে দাবি করেছে। তাঁদের অভিযোগ, পারিবারিক চাপে ফারজানাকে দিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে ওই হলফনামা করানো হয়েছে, যাতে অনন্ত চৌধুরীকে আইনি জটিলতায় ফেলা যায়।

অন্যদিকে, মেয়ের পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি সংবেদনশীল হওয়ায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন জরুরি। একই সঙ্গে ফারজানার ব্যক্তিগত স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিভিন্ন মহল।

সূত্র : সত্য সনাতন টিভি 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

স্ব ইচ্ছায় ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করে বিয়ে, পরিবারের জিম্মায় গিয়ে বরকে আইনি নোটিশ

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x