হিন্দুস নিউজ

পুড়িয়ে দেয়ার এক বছরেও পুনর্নির্মাণ হয়নি ভাস্কর মানবেন্দ্রের স্টুডিও

| প্রিন্ট সংস্করণ

পুড়িয়ে দেয়ার এক বছরেও পুনর্নির্মাণ হয়নি ভাস্কর মানবেন্দ্রের স্টুডিও
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাবয়ব তৈরির অভিযোগকে কেন্দ্র করে এক বছর আগে মানিকগঞ্জে পুড়িয়ে দেওয়া হয়েছিল চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের স্টুডিও।

প্রশাসনসহ অনেকে প্রতিশ্রুতি দিলেও এক বছরেও পুনর্নির্মাণ হয়নি সেই স্টুডিও। এতে আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় পরিবারসহ চরম হতাশায় আছেন এ শিল্পী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক এ ছাত্র মানিকগঞ্জের সদর উপজেলার গড়পাড়া এলাকার বাসিন্দা। তিনি গত বছরের বর্ষবরণের আয়োজনে শোভাযাত্রার মোটিফ তৈরির সঙ্গে যুক্ত ছিলেন।

মানবেন্দ্র ঘোষ বলেন, “গত বছরের পহেলা বৈশাখের আগের দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে হুমকি দিয়ে আসছিল।সেবারের শোভাযাত্রার জন্য বাঘের মোটিফ তৈরি করেছি আমি। শেখ হাসিনার মুখাবয়ব আমি তৈরি করিনি। তারপরও হুমকি পাচ্ছিলাম।”

ফেইসবুকে আসা সে হুমকির বিষয়ে সেসময় তিনি সদর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন বলে জানান।

এর দুইদিন পর ১৬ এপ্রিল ভোরে (৩টার দিকে) তার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে তার স্টুডিওসহ প্রায় ৩০-৪০টি ভাস্কর্য পুড়ে যায়।

পরে মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে অজ্ঞাতদের নামে মামলা করেন।

ঘটনাটি দেশজুড়ে আলোচনার সৃষ্টি করলে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্ত স্টুডিও পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়। তৎকালীন জেলা প্রশাসকও সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

পরবর্তীতে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জেলা বিএনপির আহ্বায়ক (বর্তমান বিমান মন্ত্রী) আফরোজা খানম রিতাও ঘটনাস্থল পরিদর্শন করেন। কিন্তু এক বছর পার হলেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি।

ভাষ্কর মানবেন্দ্র ঘোষ বলেন, “তৎকালীন সংস্কৃতি উপদেষ্টার সাথেও কথা হয়েছিল। তিনি জানিয়েছিলেন দ্রুতই স্টুডিও পুনর্নির্মাণ হবে। তবে হয়নি। তৎকালীন জেলা প্রশাসকও বলেছেন।

“আসলে উনাদের সদিচ্ছা থাকলে ২-৩ মাসের মধ্যেই স্টুডিওটি করে দেওয়া সম্ভব ছিল, তবে করা হয়নি।

তিনি বলেন, “স্টুডিওর উপর আঘাত আসার পর আমি দীর্ঘদিন কর্মের বাইরে। আমি মূলত আর্টওয়ার্কের উপর ডিপেন্ডেন্ট। নতুন সরকার আসার পর আমি ডিসি মহোদয়ের সাথেও দেখা করেছি। তিনি একজন এডিসিকে দায়িত্বও দিয়েছেন।”

মামলার বিষয়ে মানবেন্দ্র বলেন, তিনি নিজে মামলা করতে আগ্রহী না থাকলেও পুলিশ তাকে বাদী করে মামলা নেয়। তবে মামলার অগ্রগতি সম্পর্কে তিনি কিছুই জানেন না।

তবে এই শিল্পীর চাওয়া নির্দোষ কেউ যেন শাস্তি না পায়।

মানবেন্দ্র ঘোষের চাচা শিশির কুমার ঘোষ বলেন, “এক বছর হয়ে গেলেও এখনো স্টুডিও পুনর্নির্মাণ করা হয়নি। এতে তার আয়ের উৎস বন্ধ হয়ে গেছে, পরিবার চরম হতাশায় রয়েছে।”

মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, “মানবেন্দ্র ঘোষের করা মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তদন্তে ৩-৪ জনের সংশ্লিষ্টতা এসেছে।

তিনি আরও বলেন, এ মামলার তদন্ত শেষ পর্যায়ে, তাই দ্রুত অভিযোগপত্র দাখিল করা হবে।

আর স্টুডিও নিয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী স্টুডিও/ঘর পুনর্নির্মাণের বিষয়টি বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পুড়িয়ে দেয়ার এক বছরেও পুনর্নির্মাণ হয়নি ভাস্কর মানবেন্দ্রের স্টুডিও

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x