আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের
বিজ্ঞাপন দিন Hindus News এ।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায় চৌধুরীর দাখিলকৃত হলফনামা নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পেশায় আইনজীবী ৩৯ বছর বয়সী এই নেত্রীর সম্পদের বিবরণীতে সবচেয়ে বেশি নজর কেড়েছে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের বিষয়টি। নির্বাচন কমিশনে জমা দেওয়া নথিপত্র অনুযায়ী, নিপুণ রায়ের নিজের কাছে রয়েছে ৫০২ ভরি সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতুর অলঙ্কার। বিস্ময়কর বিষয় হলো, বিপুল এই স্বর্ণভাণ্ডারের কোনো ক্রয়মূল্য হলফনামায় উল্লেখ করা হয়নি; বরং দাবি করা হয়েছে যে, এর পুরোটাই তিনি ‘উপহার’ হিসেবে লাভ করেছেন।
নিপুণ রায়ের পাশাপাশি তার স্বামী অমিতাভ রায়ের সম্পদও নেহাত কম নয়। হলফনামার তথ্যমতে, তার স্বামীর নামেও রয়েছে আরও ১০০ ভরি সোনা। রাজনৈতিক ও পারিবারিক ঐতিহ্যের উত্তরসূরি নিপুণ রায় চৌধুরী বিএনপির প্রভাবশালী ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কন্যা এবং দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ। পারিবারিক এই প্রভাবের বলয়ে থেকে এত বিশাল পরিমাণ স্বর্ণ অলঙ্কার উপহার হিসেবে প্রাপ্তির বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে কৌতূহল ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
হলফনামায় নিপুণ রায়ের আয়ের প্রধান উৎস হিসেবে ওকালতি এবং বিভিন্ন বিনিয়োগের কথা বলা হয়েছে। তিনি পেশা থেকে বছরে ২৬ লাখ টাকা এবং শেয়ার ও ব্যাংক আমানত থেকে আরও সাড়ে ৪ লাখ টাকা আয় করেন। তার অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১০ কোটি ৫ লাখ টাকা এবং স্বামীর নামে রয়েছে সাড়ে ৩ কোটি টাকার বেশি সম্পদ। এছাড়া ১ কোটি ১৩ লাখ টাকার স্থায়ী আমানত (এফডিআর) এবং ১ কোটি ১১ লাখ টাকা মূল্যের দুটি গাড়ির মালিক তিনি। ৮৫ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি ফ্ল্যাটের মালিকানা থাকলেও এর অবস্থান সম্পর্কে হলফনামায় বিস্তারিত কোনো তথ্য মেলেনি।
আর্থিক দায়দেনার হিসেবে দেখা গেছে, নিপুণ রায়ের বর্তমানে প্রায় ১ কোটি ১৯ লাখ টাকার ঋণ রয়েছে। দম্পতির হাতে নগদ টাকা রয়েছে প্রায় ৭৬ লাখ, যার মধ্যে ১৩ লাখ ২৯ হাজার টাকা নিপুণের ব্যক্তিগত তহবিল। আইনগত ঝামেলার বিষয়ে তিনি উল্লেখ করেছেন যে, বিগত ২০২৫ সালে তিনি ২৩টি মামলায় অব্যাহতি, খালাস বা চূড়ান্ত প্রতিবেদন পেয়েছেন।
Hindus News
Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের
বিজ্ঞাপন দিন Hindus News এ।
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
উল্লেখ্য, ত্রয়োদশ সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোটের ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র ইতোমধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী বুধবার ২৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন অতিবাহিত হলে, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তবে দেশের চলমান অর্থনৈতিক প্রেক্ষাপটে একজন রাজনীতিবিদের হলফনামায় শত শত ভরি স্বর্ণের পাহাড় ও তা 'উপহার' হিসেবে পাওয়ার দাবি জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত
মন্তব্য করার জন্য অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
নিপুণ রায়ের হলফনামায় স্বর্ণের পাহাড়: ৫০২ ভরি সোনা "উপহার" দাবি
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায় চৌধুরীর দাখিলকৃত হলফনামা নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পেশায় আইনজীবী ৩৯ বছর বয়সী এই নেত্রীর সম্পদের বিবরণীতে সবচেয়ে বেশি নজর কেড়েছে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের বিষয়টি। নির্বাচন কমিশনে জমা দেওয়া নথিপত্র অনুযায়ী, নিপুণ রায়ের নিজের কাছে রয়েছে ৫০২ ভরি সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতুর অলঙ্কার। বিস্ময়কর বিষয় হলো, বিপুল এই স্বর্ণভাণ্ডারের কোনো ক্রয়মূল্য হলফনামায় উল্লেখ করা হয়নি; বরং দাবি করা হয়েছে যে, এর পুরোটাই তিনি ‘উপহার’ হিসেবে লাভ করেছেন।
নিপুণ রায়ের পাশাপাশি তার স্বামী অমিতাভ রায়ের সম্পদও নেহাত কম নয়। হলফনামার তথ্যমতে, তার স্বামীর নামেও রয়েছে আরও ১০০ ভরি সোনা। রাজনৈতিক ও পারিবারিক ঐতিহ্যের উত্তরসূরি নিপুণ রায় চৌধুরী বিএনপির প্রভাবশালী ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কন্যা এবং দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ। পারিবারিক এই প্রভাবের বলয়ে থেকে এত বিশাল পরিমাণ স্বর্ণ অলঙ্কার উপহার হিসেবে প্রাপ্তির বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে কৌতূহল ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
হলফনামায় নিপুণ রায়ের আয়ের প্রধান উৎস হিসেবে ওকালতি এবং বিভিন্ন বিনিয়োগের কথা বলা হয়েছে। তিনি পেশা থেকে বছরে ২৬ লাখ টাকা এবং শেয়ার ও ব্যাংক আমানত থেকে আরও সাড়ে ৪ লাখ টাকা আয় করেন। তার অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১০ কোটি ৫ লাখ টাকা এবং স্বামীর নামে রয়েছে সাড়ে ৩ কোটি টাকার বেশি সম্পদ। এছাড়া ১ কোটি ১৩ লাখ টাকার স্থায়ী আমানত (এফডিআর) এবং ১ কোটি ১১ লাখ টাকা মূল্যের দুটি গাড়ির মালিক তিনি। ৮৫ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি ফ্ল্যাটের মালিকানা থাকলেও এর অবস্থান সম্পর্কে হলফনামায় বিস্তারিত কোনো তথ্য মেলেনি।
আর্থিক দায়দেনার হিসেবে দেখা গেছে, নিপুণ রায়ের বর্তমানে প্রায় ১ কোটি ১৯ লাখ টাকার ঋণ রয়েছে। দম্পতির হাতে নগদ টাকা রয়েছে প্রায় ৭৬ লাখ, যার মধ্যে ১৩ লাখ ২৯ হাজার টাকা নিপুণের ব্যক্তিগত তহবিল। আইনগত ঝামেলার বিষয়ে তিনি উল্লেখ করেছেন যে, বিগত ২০২৫ সালে তিনি ২৩টি মামলায় অব্যাহতি, খালাস বা চূড়ান্ত প্রতিবেদন পেয়েছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোটের ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র ইতোমধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী বুধবার ২৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন অতিবাহিত হলে, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তবে দেশের চলমান অর্থনৈতিক প্রেক্ষাপটে একজন রাজনীতিবিদের হলফনামায় শত শত ভরি স্বর্ণের পাহাড় ও তা 'উপহার' হিসেবে পাওয়ার দাবি জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে
প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news
মতামত