২০২৫ সালের ১৮ ডিসেম্বর রাতে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পাইওনিয়ার নিটওয়্যার্স (বিডি) লিমিটেড কারখানার কর্মী দীপু চন্দ্র দাসকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়৷ পরে কারখানা থেকে এক কিলোমিটার দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ এ ঘটনায় তার ভাই অপু চন্দ্র দাস অজ্ঞাতপরিচয় ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে একটি মামলা করেন৷
গতকাল সোমবার বিকেলে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় পাইওনিয়ার নিটওয়্যার্স (বিডি) লিমিটেড কারখানার সামনে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করা হয়৷
গ্রেপ্তার দুজন হলেন ত্রিশালের বাসিন্দা তাজমুল সরকার ওরফে সাদেক (২২), কিশোরগঞ্জের রুবেল মিয়া (৩৬) এবং নারায়ণগঞ্জের মো. রবিন (৩৭)৷ তারা পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী৷ ঘটনার পর থেকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের শনাক্তে অভিযান চালায় পুলিশ৷ এরই ধারাবাহিকতায় তিনজনকে গ্রেপ্তার করা হয়৷
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া আসামিরা হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং সক্রিয়ভাবে অংশ নেন৷ তারা উত্তেজিত জনতাকে উসকানি দিয়ে দীপু চন্দ্র দাসকে মারধর ও মরদেহের ওপর অমানবিক নির্যাতনে সহযোগিতা করেন৷ এ ছাড়া কারখানার শ্রমিকদের স্লোগান দিয়ে উত্তেজিত করে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলেন এবং জনতাকে বর্বরোচিত হামলায় উৎসাহিত করেন৷
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলোকে বলেন, দীপু চন্দ্র দাস হত্যায় গুরুত্বপূর্ণ আরো তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাদের আজ আদালতে সোপর্দ করা হয়েছে৷ এ ঘটনায় এ পর্যন্ত মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ এর মধ্যে ১২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন৷ মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে৷

মতামত