শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

তারেক রহমানকে শোকবার্তা পৌঁছে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

| প্রিন্ট সংস্করণ

তারেক রহমানকে শোকবার্তা পৌঁছে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রয়াত নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তিনি বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে ভারতের পক্ষ থেকে শোকবার্তা পৌঁছে দেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার বেলা ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান। তার বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক ইশরাত জাহানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মাও উপস্থিত ছিলেন।

ঢাকায় পৌঁছানোর পর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এস জয়শঙ্কর বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন। তাঁর মৃত্যুতে শুধু বাংলাদেশ নয়, গোটা উপমহাদেশের রাজনীতিতে এক শূন্যতা সৃষ্টি হয়েছে। ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

এরপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে পাঠানো শোকবার্তা হস্তান্তর করেন। শোকবার্তায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য তাঁর ভূমিকা এবং বাংলাদেশ–ভারত সম্পর্কের বিভিন্ন অধ্যায়ে তাঁর অবস্থান স্মরণ করা হয়।

উল্লেখ্য, আজই বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন অনুষ্ঠিত হচ্ছে। তাঁর মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশ-বিদেশের বিভিন্ন রাষ্ট্র ও রাজনৈতিক নেতারা শোক ও সমবেদনা জানাচ্ছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর ও শোকবার্তা দুই দেশের কূটনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানকে শোকবার্তা পৌঁছে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x