বরিশালের আগৈলঝাড়া উপজেলার পশ্চিম মোল্লাপুর গ্রামের চৌধুরী বাড়ির বিধবা নারী অনিমা রাণী চৌধুরীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা মোঃ জলিল হাওলাদারের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে অনিমা রাণী চৌধুরীকে অনুসরণ করে অভিযুক্ত জলিল হাওলাদার। পরে নির্জন স্থানে পৌঁছালে তাকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে অভিযোগ রয়েছে, ঘটনাটি নিয়ে সুষ্ঠু বিচার না করে স্থানীয় একটি শালিসের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। সেখানে অভিযুক্তকে সামান্য শাস্তি দিয়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হয়েছে বলে দাবি স্থানীয়দের একাংশের।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। পাশাপাশি দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
মতামত