শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

মৌলভীবাজারে শ্রীশ্রী গিরিধারী আখড়ায় চুরি : গোপাল বিগ্রহসহ মন্দিরের মূল্যবান সামগ্রী লুট

| প্রিন্ট সংস্করণ

মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন এলাকার ঐতিহ্যবাহী শ্রীশ্রী গিরিধারী আখড়ায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মন্দির থেকে গোপাল বিগ্রহ, কাঁসার থালা, কাঁসার বাটি, করতাল, ঘণ্টাসহ পূজা-অর্চনায় ব্যবহৃত বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।

জানা যায়, শুক্রবার (২৯ মে) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আখড়ার সেবায়েত গৌরা দাস প্রতিদিনের ন্যায় পূজা-অর্চনার উদ্দেশ্যে মন্দিরে গেলে চুরির বিষয়টি তাঁর নজরে আসে। মন্দিরের ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান, গোপাল বিগ্রহসহ পূজার সকল কাঁসার সামগ্রী এবং অন্যান্য উপকরণ চুরি হয়ে গেছে।

এ বিষয়ে সেবায়েত গৌরা দাস সনাতন টিভিকে জানান, “আমি পূজা দেওয়ার জন্য মন্দিরে গিয়ে এমন দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেছি। মন্দিরের কোনো কিছুই অবশিষ্ট নেই। গোপাল বিগ্রহ থেকে শুরু করে কাঁসার থালা, বাটি, করতাল, ঘণ্টা—সবকিছু নিয়ে গেছে চোরেরা।”

ঘটনার পর স্থানীয় ভক্ত ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত করে চুরি হওয়া বিগ্রহ ও সামগ্রী উদ্ধারের দাবি জানানো হয়েছে।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মতে, এটি শুধু একটি চুরির ঘটনা নয়, বরং ধর্মীয় অনুভূতির ওপরও আঘাত। তাঁরা মন্দিরের নিরাপত্তা জোরদার এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারে শ্রীশ্রী গিরিধারী আখড়ায় চুরি : গোপাল বিগ্রহসহ মন্দিরের মূল্যবান সামগ্রী লুট

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x