শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

পঞ্চম শ্রেণির অরণী সাহার বিশ্বজয়: আন্তর্জাতিক প্রতিযোগিতায় সিলভার ও গোল্ড মেডেল অর্জন

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ঝিকিরা গ্রামের মেধাবী শিক্ষার্থী অরণী সাহা অল্প বয়সেই আন্তর্জাতিক অঙ্গনে অসাধারণ সাফল্য অর্জন করে দেশকে নতুন করে গর্বিত করেছে।

মাত্র পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত এই ক্ষুদে বিজ্ঞানী বিজ্ঞান গবেষণায় তার উদ্ভাবনী চিন্তা ও দক্ষতার মাধ্যমে একের পর এক আন্তর্জাতিক অর্জন ছিনিয়ে নিচ্ছে। সম্প্রতি তিনি আন্তর্জাতিক পর্যায়ের ICPC (International Creative Paper Conference)-এ অংশ নিয়ে ১৩টি দেশের ১১৯টি গবেষণা প্রকল্পের সঙ্গে প্রতিযোগিতা করেন। সেখানে তার গবেষণাকর্ম সিলভার মেডেল অর্জন করে উল্লেখযোগ্য সাফল্য লাভ করে। একই সঙ্গে তার গবেষণা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে একটি কোরিয়ান বিশ্ববিদ্যালয়ের জার্নালে প্রকাশিত হয়েছে।

এরপর আরও বড় অর্জন আসে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে। সেখানে “কার্বন ফিল্টারেশন” বিষয়ক উদ্ভাবনী গবেষণা প্রকল্প উপস্থাপন করে অরণী সাহা অর্জন করে গোল্ড মেডেল, যা তার আন্তর্জাতিক অবস্থানকে আরও সুদৃঢ় করে।

পারিবারিক সূত্র ও স্থানীয় শিক্ষকদের মতে, অরণী ছোটবেলা থেকেই বিজ্ঞান ও গবেষণামূলক কাজে গভীর আগ্রহী। নিয়মিতভাবে সে নতুন নতুন ধারণা নিয়ে কাজ করে এবং গবেষণার মাধ্যমে পরিবেশ ও প্রযুক্তি বিষয়ে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার চেষ্টা করে। ইতোমধ্যে সে জাতীয় পর্যায়েও একাধিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছে।

অরণী সাহার এই সাফল্যে শুধু তার পরিবার নয়, পুরো সিরাজগঞ্জ জেলা এবং বাংলাদেশের শিক্ষাঙ্গনেও আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা তার ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন।

তারা আশা প্রকাশ করেন, অরণীর এই অগ্রযাত্রা ভবিষ্যতে দেশের বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রে আরও বড় অবদান রাখবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চম শ্রেণির অরণী সাহার বিশ্বজয়: আন্তর্জাতিক প্রতিযোগিতায় সিলভার ও গোল্ড মেডেল অর্জন

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x