হবিগঞ্জে নদী দাস (১৬) নামে এক হিন্দু এসএসসি পরীক্ষার্থীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে।
গত রবিবার রাতে গুরুতর অবস্থায় ওই কিশোরীকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নদী দাস জেলার আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর গ্রামের অজিত দাসের মেয়ে। সে ছোটবেলা থেকে বানিয়াচং উপজেলার মশাকলি গ্রামে নানা বাড়িতে বসবাস করতো।
নদী দাসের স্বজনরা জানান, বানিয়াচং উপজেলার সুনারু গ্রামের দিলিপ দাশের ছেলে আইনজীবী সহকারী জীবন দাশের সাথে নদী’র দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত শনিবার বিয়ের উদ্দেশ্যে তারা হবিগঞ্জ শহরের একটি মন্দিরে যায়।


হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। এরই মধ্যে প্রকৃত ঘটনা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে পুলিশ।
মতামত