চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের কর্তালা নিবাসী অসহায় অমর আচার্য্য এক চরম মানবিক সংকটের মুখোমুখি হয়েছেন। পৈতৃক ভিটায় থাকা একমাত্র জরাজীর্ণ ও বসবাসের অযোগ্য ভাঙা ঘরে দুই বিবাহযোগ্য কন্যাসহ পরিবার নিয়ে তিনি অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। পেশায় দিনমজুর অমর আচার্য্য দিনে এনে দিনে খাওয়ার পরিশ্রমে কোনোমতে পরিবারের অন্ন সংস্থান করলেও, মাথার ওপর একটি নিরাপদ ছাদ গড়ে তোলার সামর্থ্য তার নেই। ঝড়-বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে এই সনাতনী পরিবারের, যা মৌলিক মানবাধিকারের পরিপন্থী।
বর্তমান বাজারদরে জরাজীর্ণ ঘরটি ভেঙে নতুন করে পুনঃনির্মাণ করতে কমপক্ষে লক্ষাধিক টাকার প্রয়োজন। কিন্তু যেখানে নিত্যদিনের সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে, সেখানে এই বিপুল অর্থ ব্যয় করে ঘর নির্মাণ করা তার পক্ষে সম্পূর্ণ অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। নিজের সম্প্রদায়ের এবং সমাজের প্রতিটি বিবেকবান ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষের প্রতি আকুল আবেদন জানিয়ে তিনি বলেছেন, সমাজের সকলের সামান্য আন্তরিক ও আর্থিক সহযোগিতা পেলে এই অসহায় পরিবারটি আবার ঘুরে দাঁড়াতে পারবে, নিশ্চিত হবে দুই তরুণী কন্যার সামাজিক নিরাপত্তা। (News copied from- 'হিন্দুস নিউজ')
নিরাপদ আশ্রয়ের অভাবে ধুঁকতে থাকা এই সনাতনী পরিবারের পাশে দাঁড়াতে এবং তাদের মৌলিক মানবাধিকার রক্ষায় সহৃদয় ব্যক্তিবর্গের প্রতি মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আপনাদের সামান্য অনুদান একটি অসহায় পরিবারের জন্য নিশ্চিত করতে পারে একটি স্থায়ী মাথা গোঁজার ঠাঁই। মানবিক সহায়তার জন্য বিকাশ নম্বর: +৮৮০১৬১২-৩৯২৩৬২।
সম্পাদকীয় বার্তাঃ আপনারা যারা সহৃদয় চিত্তে এই মানবিক সহযোগিতায় অংশ নিতে ইচ্ছুক, তারা আর্থিক লেনদেনের পূর্বে বিস্তারিত তথ্য জানতে এবং সত্যতা নিশ্চিত করতে পোস্টে দেওয়া উল্লেখিত মোবাইল নম্বরে সরাসরি যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
মতামত