বিশেষ করে ত্রিপুরা রাজ্যের সাথে বাংলাদেশের মানুষের যে আত্মিক ও ঐতিহাসিক যোগাযোগ রয়েছে, তা এই মধুর উপহারের মাধ্যমে আরও একবার প্রমাণিত হলো।
সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য মোট ১২০টি সুসজ্জিত কার্টনে এই আম পাঠানো হয়েছে। প্রতি কার্টনে ৫ কেজি করে মোট ৬০০ কেজি আম রয়েছে, যার মধ্যে স্থান পেয়েছে এদেশের বিখ্যাত ও রসালো আম্রপালি এবং হাঁড়িভাঙ্গা জাত। মঙ্গলবার দুপুরে একটি বিশেষ পিকআপ ভ্যানে করে আমগুলো আখাউড়া স্থলবন্দরে নিয়ে আসা হয়। এরপর কাস্টমসের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট শোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের বিশেষ তত্ত্বাবধানে সীমান্ত পার করে ভারতের আগরতলায় পাঠানো হয়। (News copied from- 'হিন্দুস নিউজ') আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের মাধ্যমে এই উপহার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এবং রাজ্যের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছে পৌঁছে দেওয়া হবে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের সীমান্ত অঞ্চলের মানুষের মানবাধিকার রক্ষা, ধর্মীয় সৌহার্দ্য বজায় রাখা এবং সনাতনীদের দীর্ঘদিনের পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে এই ধরণের সৌজন্যমূলক পদক্ষেপ আরও বেগবান করবে।
মতামত