হিন্দুস নিউজ

নাটোরে ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু যুবক শিমুল কর্মকার কারাগারে

| প্রিন্ট সংস্করণ

নাটোরে ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু যুবক শিমুল কর্মকার কারাগারে
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
থানার সামনে বিক্ষোভ শেষে একদল লোকের ২৪ ঘণ্টার আল্টিমেটামের মুখে নাটোরে মুসলমানদের 'ধর্মীয় অনুভূতিতে আঘাতের' অভিযোগে শিমুল কর্মকার নামে এক হিন্দু যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৬ জুলাই) বিকেলে আদালতে চালান দিলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর থানা পুলিশ সোমবার দুপুরে নাটোর শহর থেকে তাকে গ্রেপ্তার করে।

শিমুল কর্মকার গুরুদাসপুর পোস্ট অফিস এলাকায় বাসিন্দা। বর্তমানে শিমুল ঢাকায় বসবাস করেন বলে জানা গেছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, নাটোরের গুরুদাসপুর উপজেলার পোস্ট অফিসসংলগ্ন এলাকার বাসিন্দা ওই হিন্দু যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কাবাবিরোধী পোস্ট করার অভিযোগ ওঠে। পোস্টটি ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

ওই পোস্টের প্রতিবাদে রোববার দুপুরে গুরুদাসপুর থানার সামনে বিক্ষোভ করেন একদল লোক। ওই যুবককে গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেওয়া হয়।

তবে ঘটনাকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অভিযুক্তের তালাবদ্ধ বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়।

তিনি আরও জানান, রোববার রাতে মাওলানা জামিল আহম্মাদ বাদী হয়ে মামলা করেন। পরে ওই মামলায় তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নাটোরে ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু যুবক শিমুল কর্মকার কারাগারে

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x