শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

রাজশাহীতে অপ্রাপ্তবয়স্ক হিন্দু শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর ও বিয়ে

| প্রিন্ট সংস্করণ

রাজশাহীতে অপ্রাপ্তবয়স্ক হিন্দু শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর ও বিয়ে
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

রাজশাহীতে পরিবারের মতের বিরুদ্ধে এক অপ্রাপ্তবয়স্ক হিন্দু শিক্ষার্থীকে প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করে বিয়ে করার অভিযোগ উঠেছে এক মুসলিম  যুবকের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার তীব্র আপত্তি জানিয়ে তাদের মেয়েকে বিভিন্নভাবে প্রভাবিত ও ভয়ভীতি দেখিয়ে ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে।

পরিবারের দাবি অনুযায়ী, বর্তমানে অন্বেষা ইসলাম অর্পা নামে পরিচিত ওই তরুণীর পূর্ব নাম ছিল অন্বেষা সাহা। তিনি নাটোর জেলার সিংড়া উপজেলার হাটসিংড়া গ্রামের বাসিন্দা বিপ্লব কুমার সাহা ও বাসনা সাহা চন্দ্রিমার কন্যা এবং একজন অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী।

অভিযোগে বলা হয়েছে, রাজশাহী মহানগরীর কাটাখালী থানার মিরকামারী এলাকার বাসিন্দা রবিউল ইসলামের ছেলে রিয়াজুল ইসলাম রিয়াজ (২৩) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের মাধ্যমে অন্বেষাকে প্রভাবিত করেন। পরিবারের ভাষ্য, গত ৮ জুন ২০২৬ তাকে বিভিন্নভাবে মানসিক চাপ ও ভয়ভীতি প্রদর্শন করে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করা হয়। একই দিনে রাজশাহীতে মুসলিম রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

অন্বেষার পরিবারের সদস্যরা দাবি করেছেন, পুরো ঘটনাটি তাদের অমতে ঘটেছে এবং তারা কখনোই মেয়ের ধর্মান্তর বা বিয়েতে সম্মতি দেননি। তাদের অভিযোগ, যেহেতু অন্বেষা অপ্রাপ্তবয়স্ক, তাই তার সম্মতি আইনগতভাবেও প্রশ্নের মুখে পড়ে। এ ঘটনায় তারা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং বিষয়টির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীতে অপ্রাপ্তবয়স্ক হিন্দু শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর ও বিয়ে

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x