শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

রথযাত্রা উৎসবে গিয়েছিল পুরোে পরিবার, বাসায় হত্যা করা হলো মলিনা রায়কে

| প্রিন্ট সংস্করণ

রথযাত্রা উৎসবে গিয়েছিল পুরোে পরিবার, বাসায় হত্যা করা হলো মলিনা রায়কে
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
ঝালকাঠি শহরের একটি বাসা থেকে এক হিন্দু নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে শহরের টিঅ্যান্ডটি এলাকার একটি চারতলা ভবনের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়জীদ ইবনে আকবর জানান।

নিহত নারীর নাম প্রাথমিকভাবে মলিনা রায় (৫৫) বলে জানিয়েছে পুলিশ। তার স্বামীর নাম রতন রায়।

পরিবারের সস্যদের বরাতে পুলিশ জানায়, মলিনা রায় তার পরিবারের সঙ্গে ওই বাসায় থাকতেন। বিকালের দিকে পরিবারের সদস্যরা কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলি এলাকায় রথযাত্রা উৎসবে অংশ নিতে চলে যান। মলিনা রায় একাই বাসায় ছিলেন।

সন্ধ্যার পর বাসার ফিরে পরিবারের সদস্যরা দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো দেখতে পান। পরে একটি কক্ষের ভেতরে বস্তাবন্দি অবস্থায় মলিনা রায়ের মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।

ঝালকাঠি সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামতও সংগ্রহ করেন। রাত ১০টা পর্যন্ত পুলিশ সেই বাসায় ছিল।

পুলিশ ও পরিবার ধারণা করছে, হয়ত ডাকাতি করতে এসে ডাকাতরা বাধা পেয়ে হত্যার ঘটনা ঘটিয়েছে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়জীদ ইবনে আকবর বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত আছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রথযাত্রা উৎসবে গিয়েছিল পুরোে পরিবার, বাসায় হত্যা করা হলো মলিনা রায়কে

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x