হিন্দুস নিউজ

এসএসসির ফল দেখতে বেরিয়ে নিখোঁজ মুগ্ধ, ‘এ’ গ্রেড পেয়েও ঘরে ফেরা হয়নি

| প্রিন্ট সংস্করণ

এসএসসির ফল দেখতে বেরিয়ে নিখোঁজ মুগ্ধ, ‘এ’ গ্রেড পেয়েও ঘরে ফেরা হয়নি
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

 এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিন ফল দেখতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে চট্টগ্রাম নগরীর এক কিশোর। প্রাচুর্য দাশ মুগ্ধ (১৬) নামের ওই কিশোর গত সোমবার (১০ আগস্ট) সকাল ৮টা ৫ মিনিটের দিকে নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি। তার পরিবারের পক্ষ থেকে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ মুগ্ধ নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। গতকাল সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেড পয়েন্ট পেয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

মুগ্ধের মা দোদুল চাঁপা দে দক্ষিণ নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। একমাত্র সন্তান মুগ্ধ নিখোঁজ হওয়ার পর থেকে তার বাবা-মা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।

কোতোয়ালী থানায় করা জিডি অনুযায়ী, গত ১০ আগস্ট সকাল ৮টা ৫ মিনিটের দিকে কোতোয়ালী থানাধীন ৩৩ নম্বর ওয়ার্ডের মহিম দাশ রোড এলাকা থেকে মুগ্ধ নিখোঁজ হয়।

জিডিতে দেওয়া তথ্য অনুযায়ী, মুগ্ধের উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৬৫ কেজি এবং রক্তের গ্রুপ ‘ও’ পজেটিভ (‘O+’))। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা রঙের শার্ট, যাতে সবুজ স্ট্রাইপ রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, বাসা থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় পার হলেও মুগ্ধ ফিরে না আসায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। আত্মীয়স্বজন, পরিচিতজনসহ বিভিন্ন জায়গায় সন্ধান চালিয়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

মুগ্ধের মামা কুমার দেবুল দে বলেন, ‘মুগ্ধ, তুমি যদি এই পোস্টটি দেখে থাকো, তাহলে বাসায় ফিরে আসো বাবা। তোমাকে না পেয়ে তোমার মা-বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের কাছে তোমার রেজাল্ট নয়, তুমি দুনিয়ার সবচেয়ে দামী ও গুরুত্বপূর্ণ। দয়া করে ফিরে আসো বাবা।’

পরিবারের পক্ষ থেকে মুগ্ধের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তাকে কোথাও দেখে থাকলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে ০১৮১৬-০৯৫৬৮৮ ও ০১৮১২৩৭৭৬২৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

এসএসসির ফল দেখতে বেরিয়ে নিখোঁজ মুগ্ধ, ‘এ’ গ্রেড পেয়েও ঘরে ফেরা হয়নি

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x