সংসারের এই নির্যাতন সহ্য করতে না পেরে (News copied from- 'হিন্দুস নিউজ') শেষ পর্যন্ত ছোহা শেখ তাঁর স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক ও মানসিক চাপে বিপর্যস্ত এই নারী নিজের ভবিষ্যৎ নিয়ে এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। শিক্ষা এবং বিশ্বাসের ওপর দাঁড়িয়ে গড়ে ওঠা ভালোবাসার এই পরিণতি তাঁকে জীবনের কঠিন মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে। সব হারিয়ে ও নির্যাতনের ক্ষত নিয়ে ছোহা শেখ এখন সাজ্জাদের সংসার ছেড়ে স্বাভাবিক স্বাধীন জীবন পেতে চান।
দুটি সন্তান ও পরিবার ত্যাগ করেও পেলেন না সুখ: ধর্মান্তরিত হয়ে নির্যাতনে ছারখার স্মৃতি বিশ্বাসের জীবন
প্রেম ও বিশ্বাসের টান আর প্রতারণার তিক্ত বাস্তবতার এক করুণ দৃশ্যপট উঠে এসেছে গোপালগঞ্জের কোটালীপাড়ায়। প্রবাসী স্বামী ও দুটি সন্তান রেখে নতুন জীবন শুরুর আশায় ভালোবাসার টানে এক সনাতনী নারী নিজের ধর্ম ত্যাগ করেছিলেন। তবে ধর্মান্তরিত হয়ে পছন্দের মানুষকে বিয়ে করার অল্প কিছুদিন পরই তাঁর স্বপ্নের সংসার পরিণত হয় নারকীয় যন্ত্রণায়। যৌতুক ও টাকার দাবিতে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে এখন স্বামী সাজ্জাদ শেখের হাত থেকে যেকোনো মূল্যে মুক্তি চান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বান্ধাবাড়ি গ্রামের মিলন শেখের ছেলে সাজ্জাদ শেখের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন দুই সন্তানের জননী স্মৃতি বিশ্বাস। ভালোবাসার টানে নিজের ধর্মাচরণ ও পরিবার ছেড়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তীতে তাঁর নাম রাখা হয় ছোহা শেখ। তবে বিয়ের পর থেকেই তাঁর পারিবারিক জীবনে নেমে আসে চরম অশান্তি। উচ্চশিক্ষিত এই নারী ভেবেছিলেন ভালোবাসার মানুষকে নিয়ে সুখে দিন কাটাবেন, কিন্তু বাস্তবতায় তাঁকে টাকার দাবিতে নিয়মিত স্বামীর পাশবিক নির্যাতনের মুখোমুখি হতে হচ্ছে।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত