হিন্দুস নিউজ

চার হাজার কোটির ‘রামায়ণ’ ভারতে ৫ দিনে আয় করল প্রায় ৩৩৪ কোটি রুপি

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ও প্রতীক্ষিত প্রজেক্ট হিসেবে শুরু থেকেই আলোচনায় ছিল নীতেশ তিওয়ারি পরিচালিত দুই পর্বের মেগা বাজেট সিনেমা ‘রামায়ণ’। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তোলা এই বিশাল কর্মযজ্ঞের প্রথম পর্ব ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে। দুই পর্বের নির্মাণ এবং বিশ্বব্যাপী প্রচারে চার হাজার কোটি টাকারও বেশি ব্যয় ধরা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। রণবীর কাপুর ও যশ অভিনীত সিনেমাটি মুক্তির মাত্র পাঁচ দিনেই ভারতীয় বক্স অফিসে ৩৩৩.৭৯ কোটি রুপি আয় করে দারুণ সূচনা করেছে। বিশেষ করে ছুটির দিন পেরিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার এক দিনেই ১০৩.৪৭ কোটি রুপি তুলে নিয়ে নতুন এক রেকর্ড গড়েছে এই ছবি।

নীতেশ তিওয়ারি পরিচালিত পৌরাণিক কাহিনিনির্ভর সিনেমাটির বাজেট নিয়ে অবশ্য বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। অনেক গণমাধ্যম ও সূত্রের দাবি, দুই পর্বের নির্মাণ এবং বিশ্বব্যাপী প্রচার মিলিয়ে মোট ব্যয় প্রায় চার হাজার কোটি রুপি। তবে কিছু ট্রেড রিপোর্টে পুরো ফ্র্যাঞ্চাইজির নির্মাণ বাজেট এক হাজার ৬০০ থেকে দুই হাজার কোটি রুপি বলা হয়েছে। এসব প্রতিবেদনে প্রথম পর্বের জন্য প্রায় ৯০০ কোটি এবং দ্বিতীয় পর্বের জন্য ৭০০ কোটি রুপি বরাদ্দের কথাও উল্লেখ রয়েছে।

বাজেট নিয়ে ভিন্ন তথ্য থাকলেও মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করছে ‘রামায়ণ: পার্ট ওয়ান’। বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, পাঁচ নভেম্বর বৃহস্পতিবার মুক্তির প্রথম দিন সিনেমাটির আয় ছিল ৬২.৪৭ কোটি রুপি। দ্বিতীয় দিন শুক্রবার আয় কমে দাঁড়ায় ৪৫.৮৪ কোটি রুপিতে। শনিবার তৃতীয় দিনে আয় বেড়ে হয় ৬৭.৮০ কোটি রুপি। রোববার দীপাবলি ও লক্ষ্মীপূজার দিন সিনেমাটি আয় করে ৫৪.২১ কোটি রুপি।

তবে পঞ্চম দিন সোমবারের সংগ্রহ আগের সব দিনের রেকর্ড ছাড়িয়ে যায়। ওই দিন একাই ১০৩.৪৭ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। রোববারের তুলনায় সোমবার আয় বেড়েছে ৯০.৮৭ শতাংশ। শনিবারের আগের সর্বোচ্চ সংগ্রহের তুলনায়ও সোমবারের আয় ৫২.৬১ শতাংশ বেশি।

হিন্দি সংস্করণে সবচেয়ে বেশি সাড়া: সোমবারের আয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে হিন্দি সংস্করণ। এ ভাষায় সিনেমাটির সংগ্রহ ৮৫.২০ কোটি রুপি, যা ওই দিনের মোট আয়ের প্রায় ৮২.৩৪ শতাংশ। ভাষাভিত্তিক আয়ের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কন্নড় সংস্করণ। এ ভাষায় আয় হয়েছে ৬.৯২ কোটি রুপি। এ ছাড়া তেলেগু সংস্করণ থেকে ৫.৫০ কোটি, তামিল থেকে ৩.৪৫ কোটি এবং মালয়ালম সংস্করণ থেকে এসেছে ২.৪০ কোটি রুপি।

পাঁচ দিনে ‘রামায়ণের’ আয়:

  • প্রথম দিন, বৃহস্পতিবার: ৬২.৪৭ কোটি রুপি
  • দ্বিতীয় দিন, শুক্রবার: ৪৫.৮৪ কোটি রুপি
  • তৃতীয় দিন, শনিবার: ৬৭.৮০ কোটি রুপি
  • চতুর্থ দিন, রোববার: ৫৪.২১ কোটি রুপি
  • পঞ্চম দিন, সোমবার: ১০৩.৪৭ কোটি রুপি

মোট: ৩৩৩.৭৯ কোটি রুপি

সোমবারের এক দিনের আয় শুক্রবার ও রোববারের সম্মিলিত সংগ্রহকেও ছাড়িয়ে গেছে। ওই দুই দিনে সিনেমাটির আয় ছিল ১০০.০৫ কোটি রুপি। অর্থাৎ মুক্তির প্রথম সপ্তাহের সোমবারেই সবচেয়ে বেশি ব্যবসা করেছে ‘রামায়ণ’। সাধারণত সিনেমার মুক্তির প্রথম সপ্তাহান্তে বক্স অফিসে বড় অঙ্কের আয় দেখা যায়। তবে রণবীর কাপুর ও যশ অভিনীত এই সিনেমার ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে। সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবারেই এসেছে এখন পর্যন্ত সর্বোচ্চ এক দিনের সংগ্রহ।

সূত্র: বলিউড হাঙ্গামা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

চার হাজার কোটির ‘রামায়ণ’ ভারতে ৫ দিনে আয় করল প্রায় ৩৩৪ কোটি রুপি

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x