হিন্দুস নিউজ

রাষ্ট্রদ্রোহ মামলায় ফের রিমান্ডে লে. কর্নেল দেবাশীষ পাল

| প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রদ্রোহ মামলায় ফের রিমান্ডে লে. কর্নেল দেবাশীষ পাল
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

রাজধানীর পল্লবী থানায় রাষ্ট্রদ্রোহ মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ নারায়ণ পালকে ফের দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। একই মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকেও দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

এর আগে দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, এর আগে জিজ্ঞাসাবাদে দেবাশীষ ও গুলশান আরা নিষিদ্ধ ও রাষ্ট্রবিরোধী সংগঠনকে সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্য ও উদ্ধার করা আলামত পর্যালোচনায় নিষিদ্ধ সংগঠনের নেতা, কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং প্রতিবেশী দেশের কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। অনলাইন প্ল্যাটফর্মে প্রায় শতাধিক গ্রুপ পরিচালনা করে সরকারবিরোধী প্রচারণায় যুক্ত থাকার অভিযোগও আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।

গত ১১ অক্টোবর গভীর রাতে পল্লবীর বাসা থেকে কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বনানীর বাসা থেকে দেবাশীষকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ফের রিমান্ডে লে. কর্নেল দেবাশীষ পাল

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x