ফরিদপুরের রঘুনন্দনপুর এলাকার স্থায়ী বাসিন্দা, বিশিষ্ট ব্যবসায়ী ও লালন সংগীত শিল্পী দেবু কুমার দাস (৪২) আর নেই। শুক্রবার রাতে হৃদয়
যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি পরলোকগমন করেন।
মৃত্যুকালে তিনি মা, দুই ভাই, এক বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
দেবু কুমার দাস ছিলেন ফরিদপুর লালন পরিষদের আজীবন সদস্য। পাশাপাশি তিনি ‘আজকের প্রজন্ম’ সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। তার মৃত্যুতে ফরিদপুর লালন পরিষদের সভাপতি বাউল পাগলা বাবলু খান ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রনি গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে দেবু কুমার দাসের আকস্মিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রঘুনন্দনপুর এলাকাসহ ফরিদপুরের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে বন্ধু, স্বজন, এলাকাবাসী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতেই ফরিদপুর শহরের অম্বিকাপুর পৌর শ্মশানঘাটে দেবু কুমার দাসের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
মতামত