হিন্দুস নিউজ

কাঁঠালিয়ার কচুয়া বাজারে ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে জখম

| প্রিন্ট সংস্করণ

কাঁঠালিয়ার কচুয়া বাজারে ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে জখম
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কচুয়া বাজারে কথাকাটাকাটির জেরে চায়ের দোকানদার সমীর ঠাকুর ও তাঁর দুই ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ আগস্ট) জুমার নামাজের সময় বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে কাঁঠালিয়া থানায় নেওয়ার পর আমুয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে সমীর ঠাকুরের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কচুয়া বাজারে চায়ের দোকান পরিচালনা করেন সমীর ঠাকুর। জুমার নামাজের সময় একই গ্রামের রাজা মিয়ার সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কথাকাটাকাটি উত্তপ্ত হয়ে উঠলে রাজা মিয়া ধারালো চাকু দিয়ে সমীর ঠাকুরকে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।

বাবাকে রক্ষা করতে তাঁর দুই ছেলে এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে সমীর ঠাকুর ও তাঁর দুই ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কাঁঠালিয়া থানায় নিয়ে যান। সেখান থেকে চিকিৎসার জন্য আমুয়া হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা সমীর ঠাকুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে হামলার প্রধান অভিযুক্ত রাজা মিয়াকে আটক করেছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

কাঁঠালিয়ার কচুয়া বাজারে ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে জখম

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x