হিন্দুস নিউজ

হাতুড়ি দিয়ে পিটিয়ে দলিল লেখক পঙ্কজ রায়ের দুই পা ভেঙে দিল দুর্বৃত্তরা

| প্রিন্ট সংস্করণ

হাতুড়ি দিয়ে পিটিয়ে দলিল লেখক পঙ্কজ রায়ের দুই পা ভেঙে দিল দুর্বৃত্তরা
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় রাতের আঁধারে পঙ্কজ রায় (৫৮) নামে এক দলিল লেখকের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তদের হাতুড়ির আঘাতে গুরুতর আহত হয়েছেন তিনি। ভেঙে গেছে তাঁর দুই পা। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

গতকাল শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে শলুয়া বাজারের সামনে কুন্ডু চন্দ্র বিদ্যালয়ের ব্রিজসংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত পঙ্কজ রায় শলুয়া এলাকার মৃত পুলিন কুমার রায়ের ছেলে। তিনি পেশায় একজন দলিল লেখক।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পঙ্কজ রায় শলুয়া বাজারের ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাঁর পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তাঁরা পঙ্কজের ওপর চড়াও হয়। প্রথমে এলোপাতাড়ি মারধর করা হলেও একপর্যায়ে হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে দুর্বৃত্তরা।

আচমকা এমন হামলায় আত্মরক্ষারও সুযোগ পাননি পঙ্কজ রায়। একের পর এক আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরিবারের দাবি, হামলায় তাঁর দুই পা ভেঙে গেছে। বর্তমানে হাসপাতালেই চিকিৎসা চলছে তাঁর।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর শলুয়া বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। রাতের নির্জন এলাকায় একজন দলিল লেখকের ওপর এভাবে হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

তবে ঠিক কী কারণে পঙ্কজ রায়ের ওপর এই হামলা চালানো হয়েছে কিংবা হামলাকারীদের সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পঙ্কজ রায়ের পরিবারের পক্ষ থেকে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনের দাবি জানানো হয়েছে।

স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

হাতুড়ি দিয়ে পিটিয়ে দলিল লেখক পঙ্কজ রায়ের দুই পা ভেঙে দিল দুর্বৃত্তরা

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x