হিন্দুস নিউজ

নবীগঞ্জে ধানখেতে মিলল হিন্দু যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা

| প্রিন্ট সংস্করণ

নবীগঞ্জে ধানখেতে মিলল হিন্দু যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ধানখেত থেকে চিত্তরঞ্জন সূত্রধর (৩৮) নামের এক হিন্দু যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর গ্রামের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।

নিহত চিত্তরঞ্জন বাহুবল উপজেলার কাগাউড়া এলাকার মৃত মাখন সূত্রধরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাশডর গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বাশডর গ্রামের একটি টাওয়ারসংলগ্ন ধানখেতে চিত্তরঞ্জনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার আগের দিন চিত্তরঞ্জন নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়িতে এসেছিলেন।

নিহতের স্ত্রীর অভিযোগ, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে চিত্তরঞ্জনের সৎভাইদের সঙ্গে তাদের দীর্ঘদিনের শত্রুতা ছিল। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মামলা ও বিরোধ চলমান। ওই বিরোধের জেরে চিত্তরঞ্জনকে হত্যা করে ধানখেতে ফেলে রাখা হয়েছে বলে তার দাবি।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন বলেন, মরদেহের শরীরে আপাতদৃষ্টে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নবীগঞ্জে ধানখেতে মিলল হিন্দু যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x