হিন্দুস নিউজ

রংপুরের হত্যাকান্ডের প্রতিবাদে নোয়াখালীর কোম্পানিগজ্ঞে মানববন্ধন অনুষ্ঠিত হলো।

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
রংপুরের গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয় সনাতনী সমাজ। গত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের অবিলম্বে গ্রেফতার ও দৃ্ষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোম্পানীগঞ্জ উপজেলায় একটি বিরাট মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী মানুষ ব্যানার-ফেস্টুন হাতে এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের এই ক্ষোভ ও ঐক্যবদ্ধ অবস্থান কর্মসূচীকে এক ভিন্ন মাত্রা দান করে। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, কোম্পানীগঞ্জ শাখা।

​(News copied from- 'হিন্দুস নিউজ')

​অপরাধীদের বিচারে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কোম্পানীগঞ্জ শাখার আহ্বায়ক অপূর্ব মজুমদার জানান, গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারকে যারা নৃশংসভাবে হত্যা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সনাতনী সমাজের ওপর যেকোনো আঘাত কিংবা বিপদে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সবসময় রাজপথে তাদের পাশে থাকবে বলেও তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। মানববন্ধনে উপস্থিত কোম্পানীগঞ্জের সনাতনী নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি দ্রুত সময়ের মধ্যে প্রকৃত আসামীদের চিহ্নিত ও গ্রেফতার করতে ব্যর্থ হয়, তবে কেবল কোম্পানীগঞ্জেই নয়, বরং সমগ্র বাংলাদেশে একযোগে বৃহত্তর ও কঠোর মানববন্ধনের ডাক দেওয়া হবে। সনাতনীদের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে রাজপথের লড়াই অব্যাহত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে মানববন্ধনটি শেষ হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

রংপুরের হত্যাকান্ডের প্রতিবাদে নোয়াখালীর কোম্পানিগজ্ঞে মানববন্ধন অনুষ্ঠিত হলো।

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x