হিন্দুস নিউজ

আমবাড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ধীরাজ মাস্টার বাড়ীর ৪ পরিবার

| প্রিন্ট সংস্করণ

আমবাড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ধীরাজ মাস্টার বাড়ীর ৪ পরিবার
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি সনাতনী পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় পূজা উদযাপন পরিষদ। গতকাল উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের আমবাড়িয়া এলাকার ঐতিহ্যবাহী ধীরাজ মাস্টার বাড়ীতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। একটি সদ্য মেরামত করা ফ্রিজে নতুন করে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার পরপরই তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ধীরাজ মাস্টার বাড়ীর চারটি বসতঘর মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়। ঘরগুলোতে থাকা মূল্যবান আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ কোনো জিনিসই রক্ষা করা সম্ভব হয়নি। এতে পরিবারগুলো খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে এবং নিঃস্ব হয়ে পড়েছে। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এগিয়ে এসে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

​বাস্তুহারা এই সনাতনী পরিবারগুলোর ওপর নেমে আসা আকস্মিক এই বিপর্যয়ে গভীর সমবেদনা জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মানবিক সংকট কাটাতে ও তাৎক্ষণিক পুনর্বাসনের লক্ষ্যে মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব নুরুল আমিন এমপি মহোদয়ের পক্ষ থেকে মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদ আর্থিক সহায়তা প্রদান করেছে। সহায়তার হাত বাড়িয়ে দিয়ে নেতৃবৃন্দ জানান, যেকোনো দুর্যোগে সনাতনী সম্প্রদায়ের অধিকার রক্ষা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা প্রস্তুত। দুর্যোগের এই কঠিন মুহূর্তে হিন্দুত্ববাদী ও সর্বজনীন মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে ক্ষতিগ্রস্তদের সার্বিক পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়। (News copied from- 'হিন্দুস নিউজ') এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন এবং সরকারের পক্ষ থেকে আরও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

আমবাড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ধীরাজ মাস্টার বাড়ীর ৪ পরিবার

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x