হিন্দুস নিউজ

পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে আটক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

| প্রিন্ট সংস্করণ

পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে আটক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

পাবনা শহরে মন্দির ও প্রতিমা ভাংচুরের সময় প্রান্থ কুমার দাস (২৫) নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে মন্দির কর্তৃপক্ষ। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন পাবনা ইস্কন মন্দিরে এ ঘটনা ঘটে।

আটক প্রান্থ কুমার দাস পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং নওগাঁ জেলার আত্রাই থানার সুধিরপুর এলাকার প্রশান্ত চন্দ্র মন্ডলের ছেলে।

মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মন্দির খোলা পেয়ে মন্দিরে প্রবেশ করে ভাংচুর শুরু করে। এক পর্যায়ে মন্দিরের প্রতিমা ভাংচুর করে। এ সময় মন্দির কর্তৃপক্ষের লোকজন টের হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘সে (প্রান্থ) মানসিকভাবে অসুস্থ ছিল, মন্দিরে ঢোকার পর মানসিক সমস্যা বেড়ে যাওয়ায় মন্দিরের সবকিছু ভাংচুর শুরু করে। ওই সময়ে ওরাই (মন্দির কর্তৃপক্ষ) তাকে আটক রাখে, পরে আমরা তাকে নিয়ে এসে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছি।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে আটক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x