হিন্দুস নিউজ

লক্ষ্মীপুরের সায়রী চক্রবর্তীর জাতীয় নৃত্যে স্বর্ণপদক অর্জন

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নৃত্যশিল্পী সায়রী চক্রবর্তী জাতীয় পর্যায়ের নৃত্য প্রতিযোগিতায় সেরার সেরা হয়ে স্বর্ণপদক অর্জন করেছে। নৃত্যময় আয়োজিত জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২৬-এর সৃজনশীল নৃত্য ‘ক’ বিভাগে এ সাফল্য অর্জন করে সে।

সায়রী চক্রবর্তী লতিকা নৃত্যালয়ের রামগঞ্জ উপজেলা শাখার শিক্ষার্থী। জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জনের মধ্য দিয়ে নৃত্যে নিজের প্রতিভার স্বাক্ষর রাখার পাশাপাশি রামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনেও গৌরব বয়ে এনেছে সে।

সায়রীর এ সাফল্যে আনন্দিত লতিকা নৃত্যালয়। সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত অনুশীলন, নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে সায়রী ভবিষ্যতে নৃত্যাঙ্গনে আরও সাফল্য অর্জন করতে পারে।

সায়রীর নৃত্যচর্চায় পরিবারের সহযোগিতার কথাও বিশেষভাবে উল্লেখ করেছে লতিকা নৃত্যালয়। মেয়ের অনুশীলন ও প্রতিযোগিতায় অংশগ্রহণে তার মায়ের আন্তরিক সহযোগিতা ও পরিশ্রমের প্রশংসা করা হয়েছে।

জাতীয় পর্যায়ে সায়রীর এই অর্জন রামগঞ্জের সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য সাফল্য। ভবিষ্যতে নৃত্যচর্চা অব্যাহত রেখে সায়রী আরও বড় পরিসরে নিজের প্রতিভা তুলে ধরবে—এমন প্রত্যাশা লতিকা নৃত্যালয়ের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরের সায়রী চক্রবর্তীর জাতীয় নৃত্যে স্বর্ণপদক অর্জন

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x