অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জে নারী ও শিশুসহ একই পরিবারের কয়েকজন সদস্য ও স্থানীয় অধিবাসীকে আটক করার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা বাজারে গভীর রাতে সন্দেহজনক চলাফেরা ও কথাবার্তার অজুহাতে স্থানীয় জনতা গোপালগঞ্জ জেলা থেকে আগত ছয়জন সাধারণ মানুষকে আটক করে। গ্রেপ্তার ও হয়রানির আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে থাকা এসব নিরীহ মানুষ পরবর্তীকালে জিজ্ঞাসাবাদের মুখে জানান যে, তারা জীবন বাঁচানো ও নিরাপদ আশ্রয় লাভের আশায় অবৈধ পথে সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী দেশে প্রবেশের উদ্দেশে সেখানে উপস্থিত হয়েছিলেন। গত শুক্রবার গভীর রাতে নলতা বাজার এলাকায় ঘটা এই ঘটনার পর আটককৃতদের মধ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া থানার জহরের কান্দি গ্রামের সদানন্দ, তার স্ত্রী প্রতিভা বৈরাগী, ছেলে প্রতীক, মেয়ে দীপা বৈরাগী এবং একই এলাকার বিশ্বজিৎ হালদার ও হরসিত বারইয়ের মতো সনাতন ধর্মাবলম্বী নাগরিকরা রয়েছেন। চরম নিরাপত্তা অনিশ্চয়তা ও নিজ ভূমিতে অধিকারহীনতার শিকার হয়ে দেশত্যাগে বাধ্য হওয়া এই পরিবারটির অসহায়ত্ব স্থানীয় জনতার সন্দেহের মুখে পড়ে আরও প্রকট হয়ে ওঠে (News copied from- 'হিন্দুস নিউজ')। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। মৌলিক মানবাধিকার ও নিরাপত্তা সংকটে ভোগা এই নাগরিকদের উদ্ধার ও তাদের সঠিক আইনি অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন কার্যক্রম গ্রহণ করছে বলে জানা গেছে।
মতামত