শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।
এদিকে, ওই পোস্টের প্রতিবাদ ও অভিযুক্তের শাস্তির দাবিতে শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় মুসলিম তাওহীদ জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
দেবাশীষের বাবা প্রদীপ রায় বলেন, ‘এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমার ছেলে যদি প্রকৃত অপরাধী হয়ে থাকে, তাহলে আমি চাই সে শাস্তি পাক। আর যদি সে অপরাধী না হয়, তাহলে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানাই।
নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে দেবাশীষ রায়কে রংপুর থেকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর পোস্ট, হিন্দু যুবক আটকসামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্মকে উদ্দেশ্য করে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে নীলফামারীর দেবাশীষ রায় (২২) নামে এক যুবককে রংপুর থেকে আটক করেছে পুলিশ। অভিযুক্তের শাস্তির দাবিতে শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় মুসলিম তাওহীদ জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।এদিকে, ওই পোস্টের প্রতিবাদ ও অভিযুক্তের শাস্তির দাবিতে শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় মুসলিম তাওহীদ জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
দেবাশীষের বাবা প্রদীপ রায় বলেন, ‘এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমার ছেলে যদি প্রকৃত অপরাধী হয়ে থাকে, তাহলে আমি চাই সে শাস্তি পাক। আর যদি সে অপরাধী না হয়, তাহলে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানাই।নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে দেবাশীষ রায়কে রংপুর থেকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত