শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
হিন্দুস নিউজ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

গোপালগঞ্জে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

| প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বেদভিটা গ্রাম থেকে পরী রানী হাজরা (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে গ্রামের একটি পাটক্ষেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত পরী রানী হাজরা ওই গ্রামের তুলসি হাজরার স্ত্রী।

নিহতের ছেলে মৃনাল হাজরা সংবাদমাধ্যমকে জানান, প্রায় তিন দিন ধরে তার মা নিখোঁজ ছিলেন। সোমবার সকালে বাড়ির সামনের রাস্তার পাশে পাটক্ষেতের দিক থেকে দুর্গন্ধ পেয়ে সেখানে গিয়ে তিনি মায়ের মরদেহ দেখতে পান।

মৃনাল হাজরার অভিযোগ, তার মাকে হত্যা করে সেখানে মরদেহ ফেলে রাখা হয়েছে। তার দাবি, পরী রানী হাজরার কানে ও নাকে স্বর্ণালঙ্কার ছিল। হত্যার পর সেগুলোও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা তদন্ত করে দেখা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বেদভিটা গ্রাম থেকে পরী রানী হাজরা (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে গ্রামের একটি পাটক্ষেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত পরী রানী হাজরা ওই গ্রামের তুলসি হাজরার স্ত্রী।

নিহতের ছেলে মৃনাল হাজরা সংবাদমাধ্যমকে জানান, প্রায় তিন দিন ধরে তার মা নিখোঁজ ছিলেন। সোমবার সকালে বাড়ির সামনের রাস্তার পাশে পাটক্ষেতের দিক থেকে দুর্গন্ধ পেয়ে সেখানে গিয়ে তিনি মায়ের মরদেহ দেখতে পান।

মৃনাল হাজরার অভিযোগ, তার মাকে হত্যা করে সেখানে মরদেহ ফেলে রাখা হয়েছে। তার দাবি, পরী রানী হাজরার কানে ও নাকে স্বর্ণালঙ্কার ছিল। হত্যার পর সেগুলোও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা তদন্ত করে দেখা হচ্ছে।

হিন্দুস নিউজ

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x