হিন্দুস নিউজ

মৌলভীবাজারে সনাতন ছাত্র মহাসংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী ধর্মীয় মহোৎসব

| প্রিন্ট সংস্করণ

মৌলভীবাজারে সনাতন ছাত্র মহাসংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী ধর্মীয় মহোৎসব
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে মৌলভীবাজারে তিন দিনব্যাপী অষ্টপ্রহরব্যাপী জপযজ্ঞ ও লীলা সংকীর্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে।

আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর ২০২৬ মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুরে অবস্থিত শ্রীশ্রী গোবিন্দ জিউর আখড়ায় এ ধর্মীয় মহোৎসব অনুষ্ঠিত হবে। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ববাসীর মঙ্গল কামনায় বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের মৌলভীবাজার জেলা শাখা এ আয়োজন করেছে।

আয়োজকেরা জানান, তিন দিনের অনুষ্ঠানে জপযজ্ঞ, পূজা-অর্চনা ও লীলা সংকীর্তনসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীর অংশগ্রহণের আশা করা হচ্ছে।

মহোৎসব উপলক্ষে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের পক্ষ থেকে **Hindus News-এর সম্পাদক শ্রীযুক্ত শুভ দে’কে** আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সাগর দাশ, সাধারণ সম্পাদক শান্ত পাল এবং সাংগঠনিক সম্পাদক কামন কৃষ্ণ দাস অনুষ্ঠানে উপস্থিত হয়ে ধর্মীয় আয়োজন সফল ও সার্থক করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁরা ভক্তদের সার্বিক সহযোগিতা ও আশীর্বাদও কামনা করেন।

আয়োজকদের প্রত্যাশা, ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি সম্পন্ন হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মৌলভীবাজারে সনাতন ছাত্র মহাসংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী ধর্মীয় মহোৎসব

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x