হিন্দুস নিউজ

বীরগঞ্জে ধানক্ষেত থেকে প্রশান্ত রায় নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

বীরগঞ্জে ধানক্ষেত থেকে প্রশান্ত রায় নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর প্রশান্ত রায় (১৭) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার মোহাম্মদপুর সেনপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত প্রশান্ত রায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে সেনপাড়া গ্রামের একটি ধানক্ষেতে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান সাবিত্রী নামে স্থানীয় এক নারী। সেখানে তিনি মরদেহটি পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন এবং আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য যতীন্দ্রনাথ বিষয়টি বীরগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা রমেশ চন্দ্র রায় জানান, তার ছেলে গত এক সপ্তাহ আগে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়স্বজনসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। বুধবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পার্শ্ববর্তী গ্রামের ধানক্ষেতে ছেলের অর্ধগলিত মরদেহ শনাক্ত করেন তিনি।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে।মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) মূলে মামলা দায়ের করা হয়েছে। কিশোরের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ নিবিড় তদন্ত চালিয়ে যাচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বীরগঞ্জে ধানক্ষেত থেকে প্রশান্ত রায় নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x