হিন্দুস নিউজ

দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী ২৯ সনাতনী পুলিশ সদস্যের পরিবারকে আইজিপির শারদীয় উপহার

| প্রিন্ট সংস্করণ

দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী ২৯ সনাতনী পুলিশ সদস্যের পরিবারকে আইজিপির শারদীয় উপহার
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।
AI নির্মিত ছবি

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী সনাতন ধর্মাবলম্বী ২৯ জন পুলিশ সদস্যের পরিবারের কাছে শুভেচ্ছাবার্তাসহ উপহারসামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম।

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫ সালে জীবন উৎসর্গকারী মোট ৩২৬ জন পুলিশ সদস্যের মধ্যে সনাতন ধর্মাবলম্বী ২৯ জন সদস্যের পরিবারকে এই উপহার দেওয়া হয়। বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটপ্রধানদের মাধ্যমে উপহারসামগ্রী ও আইজিপির শুভেচ্ছাবার্তা পরিবারগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো তথ্য অনুযায়ী, জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সম্মান ও শুভেচ্ছা জানানোর ধারাবাহিকতায় বিভিন্ন ধর্মীয় উৎসবেও এমন উদ্যোগ নেওয়া হয়ে থাকে। এরই অংশ হিসেবে গত বছর জীবন উৎসর্গকারী ৩২৬ জন পুলিশ সদস্যের পরিবারের মধ্যে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে ২৯৩টি পরিবারকে এবং শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আরও চারটি পরিবারকে আইজিপির পক্ষ থেকে শুভেচ্ছাবার্তাসহ উপহারসামগ্রী দেওয়া হয়েছিল।

Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া এবং তাঁদের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রকাশের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী ২৯ সনাতনী পুলিশ সদস্যের পরিবারকে আইজিপির শারদীয় উপহার

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী সনাতন ধর্মাবলম্বী ২৯ জন পুলিশ সদস্যের পরিবারের কাছে শুভেচ্ছাবার্তাসহ উপহারসামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম।

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫ সালে জীবন উৎসর্গকারী মোট ৩২৬ জন পুলিশ সদস্যের মধ্যে সনাতন ধর্মাবলম্বী ২৯ জন সদস্যের পরিবারকে এই উপহার দেওয়া হয়। বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটপ্রধানদের মাধ্যমে উপহারসামগ্রী ও আইজিপির শুভেচ্ছাবার্তা পরিবারগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো তথ্য অনুযায়ী, জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সম্মান ও শুভেচ্ছা জানানোর ধারাবাহিকতায় বিভিন্ন ধর্মীয় উৎসবেও এমন উদ্যোগ নেওয়া হয়ে থাকে। এরই অংশ হিসেবে গত বছর জীবন উৎসর্গকারী ৩২৬ জন পুলিশ সদস্যের পরিবারের মধ্যে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে ২৯৩টি পরিবারকে এবং শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আরও চারটি পরিবারকে আইজিপির পক্ষ থেকে শুভেচ্ছাবার্তাসহ উপহারসামগ্রী দেওয়া হয়েছিল।

দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া এবং তাঁদের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রকাশের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

হিন্দুস নিউজ

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x