হিন্দুস নিউজ

মানিকগঞ্জে মন্দির কমিটির সাধারণ সম্পাদকের ওপর হামলা

| প্রিন্ট সংস্করণ

মানিকগঞ্জে মন্দির কমিটির সাধারণ সম্পাদকের ওপর হামলা
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এক মন্দির কমিটির সাধারণ সম্পাদকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার কান্ঠাপাড়া বাজারে এ ঘটনা ঘটে বলে জানান হরিরামপুর থানার ওসি জেওএম তৌফিক আজম।

আহত কৃষ্ণ কুমার রায় কান্ঠাপাড়া বাজার সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক। তিনি বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের বীরেন কুমারের ছেলে।

বাজারে তার একটি গ্রিল ওয়ার্কশপ রয়েছে। হামলার পর আহত অবস্থায় তাকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

স্থানীয় কয়েকজন দোকানদার ও ব্যবসায়ীর ভাষ্য, বাজারের একটি কাঠের দোকানের সামনে কাঁঠালগাছে মণ্ডপে বিদ্যুৎ সরবরাহের জেনারেটরের ক্যাবল পেঁচিয়ে রাখা হয়েছিল। এ নিয়ে কাঠের দোকানদার কবির আপত্তি জানালে কৃষ্ণের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে কৃষ্ণ কবিরকে ঘুষি মারেন বলে স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন।

পরে বাজারের ব্যবসায়ীরা বিকালে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়ার কথা বলে দুপক্ষকে জানান। এর কিছুক্ষণ পর কৃষ্ণের দোকানে গিয়ে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

কৃষ্ণের পাশের গ্রিল ওয়ার্কশপের দোকানদার এলেম কাজী বলেন, “বহলাতলী এলাকার কয়েকজন লোহার রড ও কাঠ দিয়ে কৃষ্ণকে মারধর করেন। পরে আমি কয়েকজনকে নিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।”

হরিরামপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাজারের ওষুধ ব্যবসায়ী স্বপন কুমার রায় বলেন, “ক্যাবল রাখা নিয়ে কৃষ্ণ ও কবিরের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। কৃষ্ণ কবিরকে ঘুষি মেরেছেন বলে শুনেছি। পরে কৃষ্ণের দোকানে গিয়ে তাকে মারধর করা হয়। তবে কারা হামলা করেছেন, তা নিশ্চিত নই।”

কান্ঠাপাড়া বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক মিরাজ মেম্বার বলেন, “বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিমেষ বলেন, “কৃষ্ণকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।”

ওসি জেওএম তৌফিক আজম বলেন, “খবর পেয়ে এসআই জয়নাল আবেদিনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এসআই জয়নাল আবেদিন বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আমি ঘটনাস্থলে রয়েছি।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মানিকগঞ্জে মন্দির কমিটির সাধারণ সম্পাদকের ওপর হামলা

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x