হিন্দুস নিউজ

খুলনায় দোকানে ঢুকে হিন্দু মুদি দোকানি আকাশ কুন্ড কে গুলি করেছে দূর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

খুলনায় দোকানে ঢুকে হিন্দু মুদি দোকানি আকাশ কুন্ড কে গুলি করেছে দূর্বৃত্তরা
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়ায় নিজ দোকানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন আকাশ কুমার কুণ্ডু (৪৫) নামে এক মুদি দোকানি। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে টুটপাড়া ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সন্ধ্যায় আকাশ নিজের দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিটি তার পেটে বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে একটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। হামলার কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে, একই দিন বেলা ১১টার দিকে খুলনার তেরখাদা উপজেলার পারহাজী গ্রামে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রামিম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সাম্প্রতিক সময়ে খুলনা নগরী ও আশপাশের এলাকায় গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের একাধিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

খুলনায় দোকানে ঢুকে হিন্দু মুদি দোকানি আকাশ কুন্ড কে গুলি করেছে দূর্বৃত্তরা

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x