পঞ্চগড়ের আটোয়ারীতে দুর্গাপূজার প্রতিমা তৈরিকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ‘সংখ্যালঘু অধিকার আন্দোলন’। পূজা শুরুর আগেই এমন ঘটনা ঘটায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে জড়িয়োদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপ এবং সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমান অধিকার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে সংগঠনটি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সংখ্যালঘু অধিকার আন্দোলন জানায়, এটি কেবল পঞ্চগড়ের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি দেশের সামগ্রিক ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তার প্রশ্ন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এক অঞ্চলের ঘটনাকে "অন্য কোনো এলাকার বিষয় নয়" ভেবে নীরব থাকার সুযোগ নেই, কারণ অন্যের অধিকার রক্ষা করা নিজের অধিকার সুরক্ষারই অংশ। সংগঠনটি কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা বা প্রতিশোধ নয়, বরং নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে সুবিচার, নিরাপত্তা এবং ভবিষ্যতে এমন অপ্রীতিকর ঘটনা রোধে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে
মতামত