বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি মুম্বাইয়ে ফেরার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে গুঞ্জন উঠেছে যে, এই তারকা দম্পতি কি তবে তৃতীয়বার বাবা-মা হতে চলেছেন? আলিবাগ থেকে মুম্বাইয়ে ফেরার পথে ইন্ডিয়া গেট সংলগ্ন জেটিঘাটে ক্যামেরাবন্দি হন তারা। ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে মেরুন রঙের একটি ঢিলেঢালা আনারকলি পোশাকে দেখা যায় আনুশকাকে। জেটিঘাটের সিঁড়ি বেয়ে ওঠার সময় অত্যন্ত যত্নের সঙ্গে স্ত্রীকে আগলে রাখতে দেখা যায় বিরাট কোহলিকে। ক্যামেরার সামনে তাদের এই উপস্থিতি এবং আনুশকার ঢিলেঢালা পোশাক দেখেই মূলত নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা গুঞ্জন। ভক্ত ও নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, তবে কি খুব শীঘ্রই ভামিকা ও অকায়ের ঘরে নতুন অতিথি আসছে? News copied from- 'হিন্দুস নিউজ' তবে এই বিষয়ে এখন পর্যন্ত আনুশকা কিংবা বিরাট—কারও পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা বক্তব্য আসেনি। কেবল একটি ভিডিও বা পোশাকের ধরন দেখে এই বিষয়ে নিশ্চিতভাবে কোনো মন্তব্য করার সুযোগ নেই। এদিকে কিছুদিন আগেই মুম্বাইয়ে এক আধ্যাত্মিক আবহে সময় কাটাতে দেখা গেছে এই জুটিকে। মার্কিন সংগীতশিল্পী কৃষ্ণ দাসের একটি লাইভ কীর্তনে অংশ নিয়েছিলেন তারা, যেখানে ভক্তিমূলক গানে মগ্ন থাকতে দেখা যায় এই জনপ্রিয় তারকা দম্পতিকে।
মতামত