হিন্দুস নিউজ

ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা উদযাপন

| প্রিন্ট সংস্করণ

ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা উদযাপন
Hindus News Voice of Hinduism
আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন Hindus News এ।

‎কিশোরগঞ্জের ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সূর্য পূজা বা ছট পূজা। সোমবার (১৬ নভেম্বর) ভোরে মেঘনা নদীর পাড়ে ত্রি-সেতু এলাকায় এই পূজার মূল অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় ব্রতী নারী-পুরুষ ও পুণ্যার্থীরা নদীর ঘাটে সমবেত হয়ে সূর্যদেবের আরাধনা করেন।

‎ছট পূজা বা সূর্য পূজা মূলত হরিজন ও রবিদাস সম্প্রদায়ের মানুষের মধ্যে প্রচলিত একটি প্রাচীন ধর্মীয় সংস্কৃতি। এই পূজাকে কেন্দ্র করে সম্প্রদায়ের মায়েরা সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় টানা কঠোর উপবাস ব্রত পালন করেন। উত্তর ভারতের বিহার, বেনারস, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ এবং নেপালের তরাই অঞ্চলে এই উৎসব ব্যাপকভাবে পালিত হলেও ভৈরবের হরিজন ও রবিদাস সম্প্রদায়ের পূর্বপুরুষদের আদি নিবাস ভারতের বিহার ও ঝাড়খণ্ড প্রদেশ হওয়ায় তারা দীর্ঘ ৫০ বছর ধরে ভৈরবে এই ঐতিহ্য ধরে রেখেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তারা মেঘনা নদীর ঘাটে সমবেত হয়ে পূজার্চনায় অংশ নেন।
‎
‎ছট পূজা মূলত সূর্যদেব ও ছঠী মাইয়ার উপাসনাকে কেন্দ্র করে পালিত হয়। এ উৎসবে ব্রতীরা পরিবারের সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় কঠোর নিয়ম মেনে চলেন। ‘নহায়-খায়’, ‘খরনা’, ‘সন্ধ্যা অর্ঘ্য’ ও ‘ঊষা অর্ঘ্য’—এই চারটি পর্যায়ের মধ্য দিয়ে উৎসব সম্পন্ন হয়। বাঁশের তৈরি ডালা ও কুলোয় ফলমূল, আখ, নারকেল, কলা এবং ঐতিহ্যবাহী ঠেকুয়া সাজিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা হয়।

‎উত্তর ভারতের পাশাপাশি ভৈরবের এই সম্প্রদায়ের মানুষের মধ্যেও সূর্যদেব ও সূর্যের বোন ‘ছঠী মাইয়া’র প্রতি গভীর শ্রদ্ধা ও উপাসনা নিবেদনের মধ্য দিয়ে প্রতিবছর এই পূজা উদযাপিত হয়ে আসছে। মেঘনার তীরবর্তী ত্রিসেতু এলাকায় ভোরে ভক্ত ও পুণ্যার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ধর্মীয় এই আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়।

‎এ বিষয়ে ভৈরব পূজা উদ্‌যাপন কমিটির সাংগঠনিক সম্পাদক ও হরিজন ও রবিদাস সম্প্রদায়ের নেতা আজাদ লাল বলেন, “বহু বছর আগে আমাদের পূর্বপুরুষেরা পরিবার নিয়ে ভারত থেকে ভৈরবে আসেন। তখন ৩-৪টি পরিবার থাকায় সূর্য পূজা বা ছট পূজা ছোট পরিসরে উদযাপিত হতো। দীর্ঘ ৫০ বছর ধরে পালিত হওয়া এই পূজা হরিজন ও রবিদাসদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এখন আমাদের বড় উৎসবে পরিণত হয়েছে। ১৬ নভেম্বর ভোরে ঊষা অর্ঘ্যের মধ্য দিয়ে চারদিনের সূর্য পূজা শেষ হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিন্দুস নিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ভৈরবে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের আয়োজনে সূর্য পূজা উদযাপন

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে
HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত

প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news

0:00 0:00
1.0x